প্রতিবেদক, রাজনীতি ডটকম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টার দিকে তারা ফুল দিয়ে বীর শহিদদের প্রতি এ শ্রদ্ধা জানান। এ সময় তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর বিএনপি চেয়ারম্যান হিসেবে দলীয় নেতাকর্মীদের নিয়ে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া অন্যান্য দল ও সংগঠনের নেতারা একে একে শ্রদ্ধা নিবেদন করেন সেখানে।
এরপরই স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। এ সময় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। একাত্তরের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজির হয়েছেন হাজারও জনতা।

সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সৌদি আরবে ভিজিট, ওমরাহ এবং ফাইনাল এক্সিট ভিসায় অবস্থানরত বাংলাদেশি ভাই ও বোনদের সবার অবগতির জন্য তথ্যটি জানানো যাচ্ছে। গত ২৫ ফেব্রুয়ারি যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ১৮ এপ্রিলের পর আর অবস্থানের সুযোগ নেই। এ সময়টুকু সৌদি আরব ত্যাগ করার জন্য সৌদি কর্তৃপক্ষ সুযোগ দ
৩ ঘণ্টা আগে
চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার ও পরবর্তীতে তার সঙ্গে লাগোয়া শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে।
৩ ঘণ্টা আগে
ভোরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর থেকেই সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়েছে। হাতে ফুল, ব্যানার আর হৃদয়ে গভীর ভালোবাসা নিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করছেন সর্বস্তরের মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রদ্ধার ফুলে ফুলে ভরে উঠছে স্মৃতিসৌধের মূল বেদী, যেখান
৪ ঘণ্টা আগে
তিন সচিবের দপ্তর বদলে দেওয়া হয়েছে। এ ছাড়া চুক্তিভিত্তিক সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে একজনকে। দপ্তর থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে পাঁচজনকে।
৫ ঘণ্টা আগে