পীর আউলিয়ার হাত ধরে ইসলাম এসেছে, মাজারে হামলা নিন্দনীয়: শফিকুল আলম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ। পীর-আউলিয়াদের হাত ধরেই এ দেশে ইসলামের বিস্তার ঘটেছে। বিভিন্ন অজুহাতে মাজারে হামলা চালানোর ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব হামলা নিন্দনীয়।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ময়মনসিংহে একাধিক মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এদিন সকালে প্রেস সচিব নগরীর জুবলী রোডে অবস্থিত বুড়া পীরের মাজার এবং থানার ঘাট এলাকায় হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার পরিদর্শন করেন। উল্লেখ্য, গত বছরের জানুয়ারি মাসে শাহ সুফি সৈয়দ কালু শাহর মাজারে বার্ষিক ওরস ও সামা কাওয়ালি চলাকালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

মাজার পরিদর্শন ও মোনাজাত শেষে শফিকুল আলম বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। এটি সকল ধর্ম ও বর্ণের মানুষের আবাসভূমি। সবাই যেন শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করতে পারে, সেটিই প্রত্যাশা।

তিনি আরও বলেন, আগের তুলনায় পুলিশের মনোবল বেড়েছে এবং মাজারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষও এখন আগের চেয়ে বেশি সচেতন হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বর্তমান পোশাকে পুলিশের সন্তুষ্টি নেই, পরিবর্তনের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশের একটি প্রত্যাশা আছে, আবেদন আছে। সর্বস্তরের পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যেটা অনুধাবন করেছি তা হলো বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়। সুতরাং ঐতিহ্য মন্ডিত যেকোনো একটি পোশাক পুলিশ বাহিনী পায় সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে

২ ঘণ্টা আগে

জ্বালানি তেলের ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

ডিপোর নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদর দপ্তরের তত্ত্বাবধানে মোতায়েন কার্যক্রম একটি সুপরিকল্পিত কাঠামোর আওতায় পরিচালিত হচ্ছে। ইউনিট সদর থেকে দূরবর্তী স্থানে দায়িত্ব পালনের সুবিধার্থে নিরাপদ স্থানে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে।

৩ ঘণ্টা আগে

মাজার ভাঙা ফৌজদারি অপরাধ, জড়িতদের শাস্তি দিতে হবে: ফরহাদ মজহার

বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এর আগের সরকার চেষ্টা করেছে, কিন্তু মাজার ভাঙা বন্ধ হয়নি। বর্তমান সরকারের সময়ে আমরা আশা করব যেন কোনো মাজার ভাঙা না হয়। যারা মাজার ভেঙেছে, স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। এর মধ্য দিয়েই আমরা বুঝব এ স

৩ ঘণ্টা আগে

দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ দেওয়া হচ্ছে 'ট্যাগ অফিসার'

শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

৪ ঘণ্টা আগে