বাসস

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ভবিষ্যতে সারা দেশে ৪জি নেটওয়ার্ক সম্প্রসারণের পর ইন্টারনেট প্যাকেজ আরও সাশ্রয়ী করা হবে।
তিনি আজ সংসদে টেবিলে উপস্থাপিত সরকারি দলের সদস্য মো. আব্দুল মালেক সরকারের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানী টেলিটক বাংলাদেশ লিমিটেড সরকার নির্দেশিত সর্বনিম্ন কলরেট (৪৫ পয়সা প্রতি মিনিট) গাইডলাইন অনুসরণপূর্বক গ্রাহকদের অন্যান্য অপারেটরের তুলনায় সাশ্রয়ী মূল্যে সেবা প্রদান করে আসছে। ভবিষ্যতে সারা দেশে ৪জি নেটওয়ার্ক সম্প্রসারণের পর ইন্টারনেট প্যাকেজ আরও সাশ্রয়ী করা হবে।’
তিনি জানান, বর্তমানে বাংলাদেশে সেলুলার মোবাইল ফোন অপারেটরের সংখ্যা চারটি। এগুলো হলো- গ্রামীন ফোন লিমিটড, রবি অজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড। বর্তমানে এ চারটি মোবাইল অপারেটরের নিবন্ধিত সিম সংখ্যা মোট ৩৩ কোটি ২৭ লাখ ৫৬ হাজার ৯৭০টি। এগুলোর মধ্যে সক্রিয় রয়েছে ১৯ কোটি ৩৭ লাখ ৩০ হাজার।
জুনাইদ আহমেদ পলক জানান, নিবন্ধিত সিমের সংখ্যা গ্রামীণফোনের ১১ কোটি ৯৫ লাখ ৬৭ হাজার ৯২৫ টি, বাংলালিংক -৯ কোটি ৭ লাখ ৬৫ হাজার ৯৬২টি, রবি অজিয়াটার ১০ কোটি ৭৯ লাখ ৬১ হাজার ৮০০টি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ১ কোটি ৪৪ লাখ ৬১ হাজার ২৮৩টি। এগুলোর মধ্যে গ্রামীণফোনের সক্রিয় সিম সংখ্যা- ৮ কোটি ৩৯ লাখ ৫০ হাজারটি, রবি অজিয়াটার ৫ কোটি ৮৫ লাখ ১০ হাজারটি, বাংলালিংক-এর ৪ কোটি ৪৭ লাখ ২০ হাজারটি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ৬৫ লাখ ৫০ হাজারটি।

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার
৫ ঘণ্টা আগে
তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’
৭ ঘণ্টা আগে
মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
৭ ঘণ্টা আগে
দেশে চলমান গ্যাস-সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায়
৮ ঘণ্টা আগে