পত্রিকা ‘দখলে’র পর জনকণ্ঠের মালিকপক্ষের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০১: ১২

জাতীয় দৈনিক জনকণ্ঠের মালিকপক্ষের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেছেন পত্রিকাটির সাংবাদিকরা। যে ২০ জন সাংবাদিককে জনকণ্ঠ থেকে চাকরিচ্যুত করা হয়, তাদেরই কয়েকজন এ মামলা করেছেন। তবে মালিকপক্ষের অভিযোগ, পত্রিকাটি ‘দখল’ হয়ে গেছে।

শনিবার (২ আগস্ট) রাতে মামলাটি হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজান।

এর আগে ওই চাকরিচ্যুতির ঘটনায় পত্রিকাটির সব ধরনের সংবাদ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা করেন সাংবাদিকরা। শনিবার (২ আগস্ট) বিকেলে জনকণ্ঠের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ ঘোষণা দেওয়া হয়।

পোস্টে বলা হয়, আগস্ট উপলক্ষ্যে স্বৈরাচারের দোসর জনকণ্ঠ পত্রিকা গতকাল কালো রঙ ধারণ করেছিল। তার প্রতিবাদে আমরা লাল রঙ দিয়ে আজ পত্রিকাটি বের করার কারণে জুলাই বিপ্লবের পক্ষে থাকা সব সাংবাদিককে চাকরিচ্যুত করেছেন পত্রিকাটির সম্পাদক শামিমা এ খান। এ বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধের ঘোষণা করছি। এরপরও যদি কেউ দায়িত্ব নিয়ে পত্রিকা বের করেন, তাহলে অবশ্যই নিজ দায়িত্বে বের করবেন।

এর মধ্যে ২০ জন সাংবাদিককে হঠাৎ করে চাকরিচ্যুত করার পর জনকণ্ঠের সম্পাদক শামিমা খানকে অবাঞ্ছিত ঘোষণা করে ছয় সদস্যের এডিটোরিয়াল বোর্ডও গঠন করেন সাংবাদিকরা।

বোর্ডের সদস্য হিসেবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একজন করে প্রতিনিধি রাখার কথা বলা হয়েছে। বাকি সদস্যরা হলেন— পত্রিকাটির প্ল্যানিং এডিটর জয়নাল আবেদীন শিশির, অ্যাডভাইজার (অনলাইন) সাবরিনা বিনতে আহমেদ, ডেপুটি চিফ রিপোর্টার ইস্রাফিল ফরায়েজী ও মীর জসিম উদ্দিন।

বিবিসি জানায়, শনিবার রাতে চাকরিচ্যুতরা সাংবাদিক ইউনিয়ন নেতাদের নিয়ে একটি সম্পাদকীয় বোর্ড গঠন করে জনকণ্ঠের নিয়ন্ত্রণ নেয়।

জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক শামীমা এ খানও শনিবার রাতে ষড়যন্ত্র করে জনকন্ঠ ভবনে 'মব তৈরি করে অবৈধভাবে দখলে'র অভিযোগ তুলেছেন। তার এ অভিযোগ গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চিফ অপারেটিং অফিসার অবসরপ্রাপ্ত মেজর আফিজুর রহমান, এনসিপির যুগ্ম আহবায়ক ও পত্রিকার প্লানিং অ্যাডভাইজার জয়নাল আবেদীন শিশিরসহ বিএনপি ও জামায়াতপন্থি কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে।

এ অভিযোগ অস্বীকার করে জয়নাল আবেদীন শিশির বিবিসি বাংলাকে বলেন, আমরা এখনো মালিকানা ও প্রকাশনায় নেই। পরিচালনার জন্য শুধু একটি বোর্ড করেছি। কর্মরত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে শামীমা এ খান জানিয়েছেন, ‘দখলকারী’রাই এখন পত্রিকা বের করছে এবং অনলাইন ও সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণও তাদেরই হাতে। এটি দখলের ষড়যন্ত্র হিসেবেই তাকে না জানিয়ে পত্রিকায় কালো রং ব্যবহার করা হয়েছিল বলে দাবি তার।

এসব ঘটনার পর রোববার সকাল থেকেই জনকণ্ঠের অনলাইন ভার্সনের প্রিন্টার্স লাইনে সম্পাদক ও প্রকাশকের নাম দেখা যাচ্ছে না। সেখানে লেখা রয়েছে— ‘সম্পাদকমণ্ডলী কর্তৃক গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার-এর সদস্য প্রতিষ্ঠান যথাক্রমে গ্লোব প্রিন্টার্স লি: ও জনকণ্ঠ লি: থেকে মুদ্রিত ও প্রকাশিত’।

১৯৯৩ সালে আতিকউল্লাহ খান মাসুদ জনকণ্ঠ পত্রিকা চালু করেন, এর মূল নেতৃত্বে ছিলেন প্রতিথযশা সাংবাদিক তোয়াব খান। দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে সাহসি প্রতিবেদন করে এটি একসময় পাঠকপ্রিয়তা পেয়েছিল। পত্রিকাটি রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর সদস্যদের নিয়ে ‘সেই রাজাকার’ শিরোনামে সিরিজ প্রকাশ করে বিশেষভাবে আলোচনায় আসে। নব্বইয়ের দশকের পর এটি আওয়ামী লীগপন্থি পত্রিকা হিসেবে পরিচিতি পায়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

খাদ্যবর্জ্য থেকে কম্পোস্ট, মাইক্রোপ্লাস্টিক দূষণের ঝুঁকিতে কৃষিজমি: গবেষণা

যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নতুন এক গবেষণায় দেখা গেছে, খাদ্যবর্জ্য ল্যান্ডফিলে না পাঠিয়ে বিকল্প ব্যবস্থায় নেওয়া হলে সংশ্লিষ্ট জলবায়ু প্রভাব ৮৯ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে পানিতে অতিরিক্ত পুষ্টি উপাদান জমে শৈবাল বৃদ্ধির মতো ‘ইউট্রোফিকেশন’ সমস্যাও কমানো সম্ভব।

১২ ঘণ্টা আগে

হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী

রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

১৩ ঘণ্টা আগে

সালমান শাহ হত্যা মামলায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার ডন

রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

১৪ ঘণ্টা আগে

বিদ্যুৎ উৎপাদনে অর্থনীতি-পরিবেশ-জনস্বার্থকে গুরুত্বের নির্দেশ প্রধানমন্ত্রীর

রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

১৪ ঘণ্টা আগে