সাংবাদিক শামীম সিদ্দিকীর বিরুদ্ধে মামলায় ডিআরইউর নিন্দা-উদ্বেগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সাংবাদিক শামীম সিদ্দিকী (বাঁয়ে) ও ডিআরইউর লোগো (ডানে)। ছবি: সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক আলোকিত বাংলাদেশের ব্যবস্থাপনা সম্পাদক শামীম সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ডিআরইউ।

রোববার (২২ জুন) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ ও নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও হয়রানিমূলক পদক্ষেপ স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।

নেতৃবৃন্দ বলেন, সংবাদে অভিযোগ থাকলে প্রেস কাউন্সিলে অভিযোগ করতে পারতেন। তা না করে সরাসরি মামলার পথ বেছে নিয়েছেন। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে চাপ সৃষ্টি করার প্রবণতা গণমাধ্যমের স্বাধীন পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।

তারা মনে করেন, এ ধরনের পদক্ষেপ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এবং স্বাধীনভাবে সংবাদ প্রকাশের পরিবেশকে বাধাগ্রস্ত করতে পারে।

ডিআরইউ নেতৃবৃন্দ শামীম সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে অনাকাঙ্ক্ষিত বাধা সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

প্রসঙ্গত, সাংবাদিক শামীম সিদ্দিকীর বিরুদ্ধে মানহানির মামলাটি করেছেন ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রহমান। মামলায় তিনি অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। তাই তিনি সংক্ষুদ্ধ হয়ে মামলা করেছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

১ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে