ঢাকায় আজও সড়ক অবরোধ রিকশাচালকদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

কয়েকদিনের মতো আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশাচালকরা। ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশের প্রতিবাদে তারা বিক্ষোভ করছেন। সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার পর থেকে রাজধানীর আগারগাঁও এলাকায় সড়কে অবস্থান নেন তারা।

ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইয়াসিনা ফেরদৌস বলেন, ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা মিরপুর ১০ নম্বর থেকে যানবাহন অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছি।

এদিকে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশের বিরুদ্ধে আজ একটি আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

রিকশাচালকরা একদিকে যখন আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তখন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠকে বসেছে রিকশাচালকদের একটি প্রতিনিধি দল।

১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এই আদেশের পর থেকে রায় স্থগিত করার দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন করে আসছিলেন অটোরিকশা চালকরা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

স্থানীয় নির্বাচন নিয়ে এখনো সরকারের সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব

সোমবার (৩ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

২ ঘণ্টা আগে

প্রতিবাদের মুখে বিলবোর্ড থেকে যুদ্ধাপরাধে দণ্ডিতদের ছবি সরাল রাবি প্রশাসন

বিলবোর্ডটিতে যুদ্ধাপরাধের মামলায় দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী, মীর কাসেম আলী, মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছবি ছিল। এ ছাড়া বিএনপির নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবিও সেখানে রাখা হয়েছিল।

৩ ঘণ্টা আগে

সংসদই হতে হবে রাজনৈতিক বিতর্ক-মতবিনিময়ের প্রধান মঞ্চ: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে তখনই, যখন জাতীয় সংসদকে কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করা যাবে। রাজনৈতিক বিতর্ক, সিদ্ধান্ত গ্রহণ ও রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু হতে হবে সংসদকেই।

৩ ঘণ্টা আগে

স্বরাষ্ট্রমন্ত্রীর সন্দেহ— বেনজীরের কাছে থাকতে পারে ‘অন্য দেশের পাসপোর্ট’

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, বেনজীরকে দেশত্যাগে নিষেধাজ্ঞাসহ কিছু শর্তে জামিন দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আদালত।

৩ ঘণ্টা আগে