পুলিশ সুপার হলেন ৩০ জন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পুলিশ প্রশাসনকে ঢেলে সাজাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এর অংশ হিসেবে ৩০ জন অতিরিক্ত পুলিশ সুপারকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মীর আশরাফ আলী, ঢাকা পুলিশ স্টাফ কলেজের কাজী মুহাম্মাদ শাফি ইকবাল, ট্যুরিস্ট পুলিশের মো. নাজমুল হোসেন, সিআইডির ড. মো. আল-মামুনুল আনছারী, রাজশাহী সারদার মোহাম্মদ আবদুল মাবুদ, সিআইডির মোহাম্মদ জাহিদুল হাসান, পিবিআইয়ের মোহাম্মদ ওসমান গণি, ট্যুরিস্ট পুলিশের মোহাম্মদ তাহেরুল হক চৌহান, পিবিআইয়ের মো. আবুল কালাম আযাদ, রংপুর পিটিসির মোহাম্মদ শরীফ উদ্দিন, র‍্যাবের মো. শামীম হোসেন, সিআইডির মো. আসফিকুজ্জামান আকতার, অ্যান্টি টেরোরিজম ইউনিটের রায়হান উদ্দিন খান, রাজশাহী সারদার মো. রেজাউল হক খান ও পুলিশ সদর দফতরের আহম্মদ মুঈন।

এ ছাড়া পিবিআইয়ের মো. সারোয়ার জাহান, রেলওয়ে পুলিশের শাহ মমতাজুল ইসলাম, এপিবিএনের শেখ জয়নুদ্দীন, শিল্পাঞ্চল পুলিশের আবুল ফজল মহম্মদ তারিক হোসেন খান, হাইওয়ে পুলিশের মুহম্মদ শামসুল আলম সরকার, টাঙ্গাইল পিটিসির মো. মাহফুজুর রহমান, সিআইডির প্রত্যুষ কুমার মজুমদার, পুলিশ সদর দফতরের শামীমা পারভেজ, সিআইডির মো. মারুফাত হুসাইন, নৌ পুলিশের মো. মোরতোজা আলী খান, ট্যুরিস্ট পুলিশের মো. তৌহিদুল আরিফ, নৌ পুলিশের মো. আবু তারেক, সিলেট এসএমপির শাহরিয়ার আল মামুন, সিআইডির মো. জিয়াউদ্দিন আহম্মেদ এবং রংপুর আরআরএফের মো. রেজাউল করিম।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সৌদি আরবে ১৬ বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত মর্মান্তিক অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিকের প্রাণহানিতে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন। তারা নিহত বাংলাদেশি নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞা

২ ঘণ্টা আগে

সৌদি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি, ১৩ জনই নওগাঁর

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী জানান, রোববার দুপুর ২টার দিকে রিয়াদের শিফা থানার মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে ১৬ জন মারা গেছেন বলে সেখানে কর্মরত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা নিশ্চ

২ ঘণ্টা আগে

রাজধানীতে লরির ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী পথচারী হারুন অর রশিদ ও মোহাম্মদ আনোয়ার জানান, দ্রুতগতির লরিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাসহ কয়েকটি যানবাহনকে চাপা দেয়। এতে জামান, রিয়াদ ও পথচারী রিপন রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন।

২ ঘণ্টা আগে

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি

অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন গত বৃহস্পতিবার (৬ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে। রাষ্ট্রপতি নির্বাচনের পর প্রধানমন্ত্রীর অনুমতি প্রাপ্তির পরিপ্রেক্ষিতে নির্ধারিত দিন, তারিখ, সময় ও স্থানে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। শপথ গ্রহণ অনুষ্ঠান যথাযথ মর্যাদায় সুচারু ও

১৪ ঘণ্টা আগে