ফরিদপুর প্রতিনিধি

জেলার সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনকে অবশেষে বদলি করা হয়েছে। তিনি গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দেবেন।
জেলা প্রশাসনের এক অফিস আদেশের চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় সদরপুরের সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন বাংলানিউজকে ইউএনওর বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
‘আওয়ামী লীগ ফিরে আসবে’- এমন মন্তব্য করা নিয়ে সম্প্রতি সমালোচনার মুখে পড়েন সদরপুরের ইউএনও আল মামুন। গত বুধবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভায় তার বিরুদ্ধে ওই মন্তব্য নিয়ে অভিযোগ ওঠে। পরে তাকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান। সেই ধারাবাহিকতায় আল মামুনকে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হলো।
যদিও আল মামুন ওই অভিযোগ অস্বীকার করেন। তিনি পরে জানিয়েছিলেন, ‘গত ৩০ নভেম্বর সদরপুর উপজেলা সম্মেলন কক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়। ওখানে ছাত্রদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাও উপস্থিত ছিলেন। তারা সবাই জানেন আমি এ–জাতীয় কোনো কথা বলিনি। কেন ওই ছাত্রনেতা (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান) আমার বিরুদ্ধে এ–জাতীয় অভিযোগ করেছেন, তা আমার বোধগম্য নয়।’
১১ ডিসেম্বর সই করা চিঠিতে বলা হয়, আল মামুনকে সদরপুরের ইউএনও থেকে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। বদলি কর্মস্থলে যোগদানের জন্য সেদিন অপরাহ্নে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করা হয়। তিনি তার দায়িত্ব সদরপুরের সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিনের নিকট হস্তান্তর করবেন।
এ বিষয়ে আল মামুন বলেন, সদরপুরের ইউএনওর পদ থেকে অবমুক্ত করা সংক্রান্ত আদেশ তিনি বৃহস্পতিবার বিকেলে পান।
বদলির আদেশের বিষয়টি নিশ্চিত করে এবং দায়িত্ব বুঝে নেওয়ার বিষয়টি স্বীকার করে সদরপুরের সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন বলেন, তাকে গাইবান্ধায় বদলি করা হয়েছে। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার আমাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, ফটিকছড়ি থানার জামাল হত্যা মামলায় পাঁচ দিন এবং অস্ত্র উদ্ধারের মামলায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
২ ঘণ্টা আগে
রোববার সকাল ১১টার দিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। পরে পুলিশ বিকল্প ব্যবস্থা হিসেবে সড়কের বিপরীত পাশ দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করে।
২ ঘণ্টা আগে
নিহত ফিরোজা বেগমের স্বামী মো. ফারুক হোসেন জানান, সকালে তিনি ফোনে খবর পান কাঁঠালবাগানে তার বাসায় মেয়ের জামাই শিপনের সঙ্গে মেয়ে ও শাশুড়ির ঝগড়া হচ্ছে। খবর পেয়ে তিনি বাসার উদ্দেশ্যে রওনা হন। সকাল ৯টার দিকে বাসায় পৌঁছে তিনি দেখেন, ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় ফারজানার মরদেহ পড়ে আছে এবং ফিরোজা বেগম
৩ ঘণ্টা আগে
শিক্ষক সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর। এরপর দেড় বছরের বেশি সময় পেরিয়ে গেলেও নির্বাচন হয়নি। এর মধ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ১৫ সদস্যের কমিটির ১১ জন পদত্যাগ করেন। ফলে সমিতির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।
৪ ঘণ্টা আগে