৫ ঘণ্টা পর স্বাভাবিক দক্ষিণাঞ্চলের রেল চলাচল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকার জুরাইনে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভের কারণে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের রেল চলাচল।

শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে বিক্ষোভের ওই লাইনে রেল চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক হলে বিকেল ৩টা ৫০ মিনিটে ঢাকা থেকে পুনরায় ট্রেন ছেড়ে গেছে বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশনের মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, অটোরিকশা চালকরা রেললাইনে অবস্থান নিলে আমাদের পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চল ও নারায়ণগঞ্জমুখী সব ট্রেন বন্ধ রাখতে হয়। পরে পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার তথ্য পেলে বিকেল ৩টা ৫০ মিনিটে কমলাপুর থেকে প্রথম ট্রেন ছেড়ে যায়।

এদিন জুরাইনে সড়ক ও রেললাইনে অবস্থান নেওয়া ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। রিকশাচালকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে কাঁদুনে গ্যাসও ছোড়ে পুলিশ।

ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে উচ্চ আদালতের নির্দেশের প্রতিবাদে শুক্রবার তৃতীয় দিনের মতো চালকরা রাস্তায় নামেন।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, দুপুর ১টার দিকে পুলিশ রিকশাচালকদের সড়ক ছেড়ে দিতে বললে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ছুড়ে ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রিকশাচালকরা বিক্ষিপ্তভাবে ওই এলাকায় অবস্থান করেন। একপর্যায়ে তারা সরে গেলে সড়কে যান চলাচল ও ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিরোধী দলের ভাষা শেখ হাসিনার মতো: মির্জা ফখরুল

সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

৫ ঘণ্টা আগে

হামের চিকিৎসা ব্যয় মেটাতে ৮৯% পরিবারকে ঋণ নিতে হয়েছে: জরিপ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) যৌথভাবে এই জরিপটি পরিচালনা করেছে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের ফল প্রকাশ করা হয়।

৬ ঘণ্টা আগে

স্থানীয় নির্বাচন নিয়ে এখনো সরকারের সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব

সোমবার (৩ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

৬ ঘণ্টা আগে

প্রতিবাদের মুখে বিলবোর্ড থেকে যুদ্ধাপরাধে দণ্ডিতদের ছবি সরাল রাবি প্রশাসন

বিলবোর্ডটিতে যুদ্ধাপরাধের মামলায় দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী, মীর কাসেম আলী, মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছবি ছিল। এ ছাড়া বিএনপির নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবিও সেখানে রাখা হয়েছিল।

৭ ঘণ্টা আগে