নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি, রাষ্ট্রপতির গভীর শোক প্রকাশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১২: ১০
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: কোলাজ

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক শোকবার্তায় তিনি নেপালের ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি এবং বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান।

ভয়াবহ পাহাড়ি ঢলে নেপাল ও তিব্বতে এখন পর্যন্ত প্রাণহানি বেড়ে ১৬৫ এবং ৮২৬ জন বলে জানিয়েছে নেপালের দুর্যোগ সংস্থা।পানির তোড়ে কয়েক সেকেন্ডে তলিয়ে যাচ্ছে বহুতল ভবন, ভসে যাচ্ছে চলন্ত গাড়ি, ধসে যাচ্ছে বাড়িঘর। তিব্বত-নেপাল সীমান্তের কাছে একটি সিসিটিভিতে ধরা পড়েছে নজিরবিহীন এই দৃশ্য। উদ্ধার অভিযানে সহায়তার জন্য এগিয়ে এসেছে ভারত ও চীন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুজন কর্মী ইতোমধ্যে নেপালে পৌঁছেছেন। তাদের সঙ্গে প্রায় ১০ হাজার মানুষের তিন মাসের প্রয়োজন মেটানোর মতো চিকিৎসা সরঞ্জাম, তাঁবু ও লজিস্টিক সহায়তা রয়েছে। আগামীকাল থেকে বিশ্ব খাদ্য কর্মসূচি ও ইউনিসেফও কর্মী এবং ত্রাণসামগ্রীবাহী ট্রাক পাঠাবে। সেভ দ্য চিলড্রেন নুওয়াকোট জেলায় কর্মী পাঠানো শুরু করেছে এবং নেপাল রেড ক্রস প্রায় ২০০টি জরুরি আশ্রয় প্যাকেজ পাঠিয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মালিবাগ-মহাখালী-যাত্রাবাড়ী ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

১৮ ঘণ্টা আগে

শ্রেণিকক্ষের জনমিতিক পরিবর্তনের জন্য প্রস্তুত দক্ষিণ এশিয়ার শিক্ষাব্যবস্থা?

বিশ্বব্যাংকের মতে, দক্ষিণ এশিয়ার জনমিতিক পরিবর্তন নীতিগত পদক্ষেপ নেওয়ার জন্য একটি সুযোগ তৈরি করেছে। সরকারগুলো যদি এখনই স্কুলব্যবস্থার পরিকল্পনা করে এবং এই পরিবর্তন থেকে পাওয়া সুবিধা আবার শিক্ষায় বিনিয়োগ করে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকে প্রতিটি শিশুর জন্য আরও উন্নতমানের শিক্ষা নিশ্চিত করার স

১৮ ঘণ্টা আগে

সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক

নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।

১৯ ঘণ্টা আগে

উন্নয়ন থেকে বাদ যাবে না কোনো অঞ্চল: পরিকল্পনা প্রতিমন্ত্রী

জোনায়েদ সাকি উল্লেখ করেন, প্রকল্পের মেয়াদ বাড়লে ব্যয়ও বাড়ে এবং এতে রাষ্ট্রের অর্থের অপচয় হয়। তাই নির্ধারিত সময়ে, সাশ্রয়ী ব্যয়ে ও যথাযথভাবে প্রকল্প বাস্তবায়ন করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

১৯ ঘণ্টা আগে
Advertisement