নতুন ইসির ব্রিফিংয়ের আগে নামানো হলো শেখ মুজিবের ছবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন কমিশনের বিফ্রিংয়ের আগে নামানো হলো শেখ মুজিবুর রহমানের ছবি।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের ষষ্ঠ তলার সভাকক্ষে এ ঘটনা ঘটে।

নতুন কমিশন সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতির কাছ থেকে শপথ নিয়ে নির্বাচন ভবনে আসে পৌনে তিনটার দিকে। সাড়ে তিনটায় সাংবাদিকদের সঙ্গে প্রথম ব্রিফ হওয়ার কথা ছিল। তবে দুপুরের আহারের কারণে কমিশন সভাকক্ষে আসে চারটার দিকে। তার আগেই কর্মচারীরা সভাকক্ষের উত্তর পাশের দেয়াল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলেন। এ নিয়ে কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। কর্মচারীরাও কোনো কোনো কথা বলেননি।

গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। রোববার তারা শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেন। আগামী পাঁচ বছর এই কমিশন দায়িত্ব পালন করবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সাংবাদিকদের বলেন, গায়ের জোরে একতরফা নির্বাচন করতে চাই না। গুরুত্বপূর্ণ সংস্কার শেষ হলেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

স্থানীয় নির্বাচন নিয়ে এখনো সরকারের সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব

সোমবার (৩ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

৩ ঘণ্টা আগে

প্রতিবাদের মুখে বিলবোর্ড থেকে যুদ্ধাপরাধে দণ্ডিতদের ছবি সরাল রাবি প্রশাসন

বিলবোর্ডটিতে যুদ্ধাপরাধের মামলায় দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী, মীর কাসেম আলী, মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছবি ছিল। এ ছাড়া বিএনপির নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবিও সেখানে রাখা হয়েছিল।

৪ ঘণ্টা আগে

সংসদই হতে হবে রাজনৈতিক বিতর্ক-মতবিনিময়ের প্রধান মঞ্চ: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে তখনই, যখন জাতীয় সংসদকে কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করা যাবে। রাজনৈতিক বিতর্ক, সিদ্ধান্ত গ্রহণ ও রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু হতে হবে সংসদকেই।

৪ ঘণ্টা আগে

স্বরাষ্ট্রমন্ত্রীর সন্দেহ— বেনজীরের কাছে থাকতে পারে ‘অন্য দেশের পাসপোর্ট’

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, বেনজীরকে দেশত্যাগে নিষেধাজ্ঞাসহ কিছু শর্তে জামিন দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আদালত।

৪ ঘণ্টা আগে