কেনাকাটা শেষে ঘরে ফেরা হলো না বাাবা-মেয়ের, সড়কে ঝরল ৪ প্রাণ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েসহ মোট চারজন নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) রাতে সায়েন্সল্যাব ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটে। উৎসবের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে এমন আকস্মিক মৃত্যুতে পরিবারগুলোতে এখন শোকের মাতম চলছে।

সায়েন্সল্যাব এলাকায় বালুর ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা সাজু আক্তার সুমন (৪৭) ও তার মেয়ে সুমাইয়া আক্তার (২০) প্রাণ হারান।

অন্যদিকে, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে সিএনজি চালকসহ দুজন মারা গেছের। তারা হলেন- হারুন অর রশিদ সানি(৩২) ও চালক আলিম (৫০)।

শুক্রবার (৬ মার্চ) রাত পৌনে ১১টার দিকে সায়েন্সল্যাবে ও সাড়ে ১০টার দিকে তেজগাঁওয়ে এই দুর্ঘটনা ঘটে।

সায়েন্সল্যাবের স্থানীয়রা জানায়, সাজু আক্তার সুমন ও তার মেয়ে সুমাইয়া মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। তখন একটি ট্রাক পিছন দিক থেকে মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে সড়কে পড়ে গেলে ট্রাকটি তাদের উপর দিয়ে উঠে যায়।

পরে পুলিশ তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি জব্দ করে এবং চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, তারা দক্ষিণ শাজাহানপুর এলাকায় থাকেন। সুমাইয়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্সের শিক্ষার্থী। তার বাবা গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক। মেয়েকে নিয়ে বাবা ঈদের কেনাকাটা করতে গিয়েছিলেন নিউমার্কেট এলাকার। সেখান থেকে বাসায় ফেরার সময় এই দুর্ঘটনার শিকার হন।

অন্যদিকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় আইল্যান্ডের সাথে ধাক্কা লাগে অটোরিকশাটির। এতে গুরুতর আহত অবস্থায় চালক ও যাত্রীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে দুজনকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত হন হারুনুরের স্ত্রী বৃষ্টি আক্তার (২৬) ও তার বোন হ্যাপি (২১)।

হাসপাতালে নিহত হারুন অর রশিদের মামা শ্বশুর নাঈম হাসান জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার দশকাহনিয়া গ্রামে। বর্তমানে মহাখালী এলাকায় থাকেন। সানির বাবার নাম হাবিবুর রহমান। সানি বনানীতে একটি এজেন্সিতে চাকরি করতেন। ঈদ কেনাকাটা শেষে পরিবারের চারজন সিএনজি অটোরিকশা যোগে বাসার দিকে যাচ্ছিলেন। তেজগাঁও চ্যানেল আই অফিসের কাছাকাছি অটোরিকশাটি ইউটার্ন নেওয়ার সময় আইল্যান্ডের সাথে লেগে উল্টে যায়। এতে তারা গুরুতর আহত হন। তখন পথচারীরা তাদের হাসপাতালে নিলে সানি ও অটোরিকশা চালককে চিকিৎসক মৃত বলে জানান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। মৃত আলিমের বিস্তরিত ঠিকানা জানা যায়নি। আহত দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তদন্ত করছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আবু সাঈদ হত্যা মামলা: ৩০ আসামির কার কী সাজা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে ৩০ আসামির মধ্যে দুই আসামিকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদ

৪ ঘণ্টা আগে

ঢাকার দুই পাম্পে চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ অ্যাপ

চলমান জ্বালানি সংকটের সময়ে একই ব্যক্তির বারবার লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ ঠেকাতে রাজধানীতে পরীক্ষামূলকভাবে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

৪ ঘণ্টা আগে

পুলিশে ৬ কর্মকর্তার রদবদল

পুলিশের ৬ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

৪ ঘণ্টা আগে

ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচ আসবে: সংসদে রেলপথমন্ত্রী

বাংলাদেশে রেলওয়ের অধীনে এই বছরেই ভারত থেকে রেলের ২০০ ব্রডগেজ কোচ আসার কথা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে এই কোচগুলো আনা হচ্ছে।

৬ ঘণ্টা আগে