২৪ নভেম্বর মহাসমাবেশের ঘোষণা ৩৫ প্রত্যাশীদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ২২: ২৮

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ এবং শর্তসাপেক্ষে উন্মুক্তের দাবিতে আগামী ২৪ নভেম্বর বেলা ১১টায় রাজধানীর শাহবাগে মহাসমাবেশের ডাক দিয়েছে ৩৫ প্রত্যাশী ঐক্য পরিষদ।

রবিবার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে আল আমীন রাজু বলেন, ২০১২ সাল থেকে এখনও পর্যন্ত আমাদের আন্দোলন চলমান। সম্প্রতি এ বিষয়ে সরকার কমিশন গঠন করেছে। কমিশন ছেলেদের ক্ষেত্রে ৩৫ মেয়েদের ৩৭ বছরের সুপারিশ দিয়েছে। কিন্তু সরকার তা না মেনে ৩২ বছর নির্ধারণ করেছে। যেটা আমরা প্রত্যাখ্যান করেছি এবং আন্দোলন চলমান রেখেছি। যার কারণে পুলিশের হমলার শিকারও হয়েছি।

এ সময় আল আমীন ৩০ নভেম্বরের মধ্যে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ছেলেদের জন্য ৩৫ ও মেয়েদের জন্য ৩৭ করে প্রজ্ঞাপন জারি করার আহ্বান জানান।

এম এ আলী বলেন, বিগত সরকারের আমলে আমাদের বিভিন্নভাবে হেনস্তা করা হয়েছে। তারপরও আমরা দমে যাইনি। কারণ আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি। গত সরকার আমাদের আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য স্বৈরশাসকের ভূমিকায় গিয়েছিল। এই সরকারও দেখি তাই করছে। তাহলে গত সরকার ও এই সরকারের মধ্যে পার্থক্য কোথায়? আমরা চাই, অনতিবিলম্বে আমাদের দাবি মেনে নেওয়া হোক। নয়তো আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করবো।

এছাড়া সংবাদ সম্মেলনে বাংলাদেশ সিভিল সার্ভিসের ১২টি ক্যাডারে বয়স উন্মুক্তের কথা বলেন সঞ্জয় কুমার দাস। তিনি বলেন, ১২টি ক্যাডারে বয়স উন্মুক্ত করে বাকি ক্যাডারগুলোতে আবেদনের বয়সসীমা ৩৫ করা হোক।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সৌরবিদ্যুৎ-সংক্রান্ত এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। পরে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপুল তার বক্তব্যে বৈঠকের সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়টি জানান।

১০ ঘণ্টা আগে

বিরোধী দলের ভাষা শেখ হাসিনার মতো: মির্জা ফখরুল

সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

১১ ঘণ্টা আগে

হামের চিকিৎসা ব্যয় মেটাতে ৮৯% পরিবারকে ঋণ নিতে হয়েছে: জরিপ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) যৌথভাবে এই জরিপটি পরিচালনা করেছে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের ফল প্রকাশ করা হয়।

১২ ঘণ্টা আগে

স্থানীয় নির্বাচন নিয়ে এখনো সরকারের সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব

সোমবার (৩ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

১২ ঘণ্টা আগে