ডেস্ক, রাজনীতি ডটকম

শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে অবশেষে স্থগিত করা হয়েছে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা। আগামী ৮ মে থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল এবং ইতোমধ্যে এর সময়সূচিও প্রকাশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
রোববার (২৭ এপ্রিল) রাজধানীর শাহবাগে পিএসসির এক প্রতিনিধি আন্দোলনরত চাকরিপ্রত্যাশীদের কাছে এই সিদ্ধান্তের কথা জানান।
এর আগে, পিএসসি সংস্কারসহ আট দফা দাবিতে সকাল থেকে শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা। তাদের অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
অন্যদিকে, উপদেষ্টা আসিফ মাহমুদের মধ্যস্থতায় দীর্ঘ ৮০ ঘণ্টা পর অনশন ভাঙেন পিএসসি সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে অনশনে বসা শিক্ষার্থীরা। উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবিধান অনুযায়ী যেহেতু রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হলে স্পিকার বরাবরই পদত্যাগপত্র দিতে হয় এবং রাষ্ট্রপতির পদত্যাগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বও পালন করতে হয় সেই স্পিকারকেই, এ অবস্থায় চিকিৎসা-সফর সংক্ষিপ্ত করে স্পিকার হাফিজ উদ্দিনের তড়িঘড়ি করে দেশে ফেরার খবরে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকেই।
১১ ঘণ্টা আগে
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। এ ছাড়া নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আগ পর্যন্ত স্পিকারকেই অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বও পালন করতে হয়। ফলে স্পিকারের তড়িঘড়ি করে দেশে ফেরার সঙ্গে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আরও জোরালো হয়েছে।
১৩ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
১৬ ঘণ্টা আগে
নাম প্রকাশ না করার শর্তে বঙ্গভবনের এক কর্মকর্তা বলেন, রাষ্ট্রপতি পদত্যাগের প্রস্তুতি নিয়েছেন এবং পরে চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন।
১৮ ঘণ্টা আগে