৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার রুটিন প্রকাশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৮ মে থেকে লিখিত পরীক্ষা (আবশ্যিক বিষয়) শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে হবে এ পরীক্ষা।

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানো এবং পিএসসির সংস্কারের দাবিতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভের মাঝেই আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ পরীক্ষার রুটিন প্রকাশ করে পিএসসি।

  • ৮ মে ২০২৫, বৃহস্পতিবার বাংলা (০০১) (‘কারিগরি/পেশাগত’ এবং ‘সাধারণ ও কারিগরি/পেশাগত’ উভয় ক্যাডারের জন্য)

  • ১২ মে ২০২৫, সোমবার, বাংলা (০০২) (‘সাধারণ’ এবং ‘সাধারণ ও কারিগরি/পেশাগত’ উভয় ক্যাডারের জন্য)

  • ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ইংরেজি (০০৩) (সব প্রার্থীর জন্য)

  • ১৪ মে ২০২৫, বুধবার, বাংলাদেশ বিষয়াবলি (০০৫) (সব প্রার্থীর জন্য)

  • ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, আন্তর্জাতিক বিষয়াবলি (০০৭) (সব প্রার্থীর জন্য )

  • ১৮ মে ২০২৫, রোববার, গাণিতিক যুক্তি (০০৮) (সব প্রার্থীর জন্য) এবং মানসিক দক্ষতা (০০৯) (সব প্রার্থীর জন্য)

  • ১৯ মে ২০২৫, সোমবার, সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (০১০) (‘সাধারণ’ এবং ‘সাধারণ ও কারিগরি/পেশাগত’ উভয় ক্যাডারের জন্য) পরীক্ষার হল, আসনব্যবস্থা এবং সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই সবচেয়ে উপযুক্ত: আসিফ নজরুল

পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন-এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এর মধ্যেই সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন।

৯ ঘণ্টা আগে

স্পিকারের আসনে কায়সার কামাল

সাংবিধানিক নিয়ম অনুযায়ী তিনি পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে স্পিকারের দায়িত্ব গ্রহণ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

৯ ঘণ্টা আগে

যে জটিল রোগে অচেতন হয়ে যান বিদায়ী রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে বেশ কয়েকটি শারীরিক জটিলতায় আক্রান্ত বলে উল্লেখ করেছেন মো. সাহাবুদ্দিন। বলেছেন, তিনি ‘অটোনমিক নিউরোপ্যাথি’ নামে একটি রোগে আক্রান্ত বলে সম্প্রতি ধরা পড়েছে, যার কারণে তিনি কখনো কখনো অচেতন হয়ে পড়েন।

১০ ঘণ্টা আগে

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতির একান্ত সচিব। এ অবস্থায় জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

১১ ঘণ্টা আগে