প্রতিবেদক, রাজনীতি ডটকম

দ্বিতীয়বার সংশোধন করে ‘ত্রুটি-বিচ্যুতি’ কাটিয়ে তৃতীয়বারের মতো ৪৪তম বিসিএসের ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এবার চূড়ান্ত সম্পূরক ফলাফলে এক হাজার ৬৭৬ জন প্রার্থীকে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ৪৪তম বিসিএসের ‘পরিবর্ধিত সম্পূরক’ ফলাফল প্রকাশ করে পিএসসি। পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে।
এর আগে গত ৩০ জুন প্রথম দফায় এই বিসিএসের ফল প্রকাশ করা হয়েছিল। উত্তীর্ণ এক হাজার ৬৯০ জনের মধ্যে ৩০৩ জন প্রার্থী একই ক্যাডারে বা তাদের পছন্দক্রম অনুযায়ী নিচের ক্যাডারের পদে সুপারিশ পেয়েছিলেন বলে যোগদান করতে চাননি।
ওই প্রার্থীদের বাদ দিয়ে ৬ নভেম্বর সম্পূরক ফলাফল প্রকাশ করা হয়েছিল। সেবার এক হাজার ৬৮১ জন প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়ে সম্পূরক ফল প্রকাশ করে পিএসসি।
মঙ্গলবার প্রকাশিত নতুন ফলাফলের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ নভেম্বর প্রকাশিত ৪৪তম বিসিএস পরীক্ষার সম্পূরক ফলাফল প্রস্তুতের সময় কমিশন জানতে পেরেছে, কিছু প্রার্থী এরই মধ্যে সুপারিশ পেয়ে বিভিন্ন ক্যাডার পদে নিযুক্ত রয়েছেন এবং ৪৪তম বিসিএস পরীক্ষার ফলাফল দৃষ্টে পুনরায় একই ক্যাডার কিংবা পছন্দক্রমের নিম্নপদের জন্য মনোনয়নযোগ্য হয়েছেন।
এ পরিস্থিতিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালার সংশোধিত বিধি ১৭-এর আওতায় তাদের নিয়োগের জন্য সুপারিশ না করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে পিএসসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সঙ্গে তাদের পদগুলোতে মেধাক্রম ও প্রচলিত কোটাসংক্রান্ত বিধান অনুযায়ী সমসংখ্যক প্রার্থীকে বিভিন্ন সার্ভিস ও ক্যাডার পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
পরিবর্ধিত সম্পূরক ফলাফলে ক্যাডারের এক হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে এক হাজার ৬৭৬টি পদে নিয়োগে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে কমিশন।
গত ২৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪-এর সংশোধিত বিধি ১৭ অনুযায়ী পিএসসি ৪৪তম বিসিএসের এই সম্পূরক ফল প্রকাশ করল।
একই ক্যাডার বা সার্ভিসে আগে নির্বাচিত কিংবা কর্মরত কোনো প্রার্থীকে ভবিষ্যতের বিসিএস পরীক্ষায় পুনরায় ওই একই ক্যাডারে সুপারিশ না করার বিধান এই সংশোধিত বিধিমালায় যুক্ত করা হয়েছে।

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও
২ ঘণ্টা আগে
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
২ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে যান রাষ্ট্রপতি। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন। এরপর যান হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
২ ঘণ্টা আগে