৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ৫ জানুয়ারি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী-আগামী ৫ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে। প্রথম ধাপে এ পরীক্ষা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথমে ১ হাজার ৮৯০ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) দিলাওয়েজ দুরদানার সই করা বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের পদসমূহের জন্য সর্বমোট ৫ হাজার ৮৬২ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৮৯০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে পিএসসির প্রধান কার্যালয়ে এ মৌখিক পরীক্ষা হবে। অবশিষ্ট প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

এর আগে ৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল। কোটা সংস্কার আন্দোলনের কারণে জুলাইয়ে সেই পরীক্ষা স্থগিত করেছিল পিএসসি। সেসময় তিন হাজার ৯৩০ জন প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন। তাদের সেই পরীক্ষা বাতিল করে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি।

গত ১৮ নভেম্বর পিএসসির কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। ফলে নতুন সময়সূচিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ১১ হাজার ৭৩২ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। তার মধ্যে সাধারণ ও কারিগরি/পেশাগত ৫ হাজার ৮৬২ জনের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করলো পিএসসি।

৪৪তম বিসিএসের সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় র‍্যাব-১ কার্যালয়ে অবস্থিত টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

৩ ঘণ্টা আগে

হ্যাকিং তদন্তে ওপেনএআইয়ের আরও এআই এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত

প্রযুক্তি প্রতিষ্ঠান হাগিং ফেসে চলতি মাসে আলোড়ন তোলা হ্যাকিং ঘটনার তদন্ত করতে গিয়ে নিজেদের আরও কয়েকটি স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত করেছে ওপেনএআই। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি গত শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

৪ ঘণ্টা আগে

গোল ফর গুড: বিশ্বকাপের গোল থেকে সবুজ বাংলাদেশের বার্তা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনাকে পরিবেশ সংরক্ষণের বার্তায় রূপ দিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী পরিবেশবান্ধব আয়োজন ‘গোল ফর গুড’। শনিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক পরিবেশ সচেতন নাগরিক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

৫ ঘণ্টা আগে

নতুন বেতন কাঠামো কার্যকরসহ ৫ দাবিতে সরকারি কর্মচারীদের নতুন কর্মসূচি

আজ শনিবার (১ আগস্ট) রাজধানীর ১৫, আবদুল গণি রোডে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। পূর্বঘোষিত প্রেসক্লাব অভিমুখে শোভাযাত্রা, কর্মচারী সমাবেশ এবং আগামী ১০ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পরিবর্তন করে নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

৬ ঘণ্টা আগে