৪৮তম বিশেষ বিসিএস: মৌখিক পরীক্ষা শুরু ৬ আগস্ট

প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্বাস্থ্য খাতে জনবল নিয়োগ করতে ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষা (ভাইভা) শুরু হবে আগামী ৬ আগস্ট।

রোববার (২৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বিজ্ঞপ্তির তথ্য বলছে, ৬ আগস্ট সকাল ১০টায় সহকারী ডেন্টাল সার্জন পদের প্রার্থীদের সাক্ষাৎকারের মাধ্যমে ৪৮তম (বিশেষ) বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হবে।

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা নেওয়া হচ্ছে স্বাস্থ্য খাতে জনবল তথা সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে নিয়োগের জন্য। এই বিসিএসে অনুষ্ঠিত বহুনির্বচনি (এমসিকিউ) পরীক্ষায় পাঁচ হাজার ২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে বিসিএস (স্বাস্থ্য) সহকারী সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন চার হাজার ৬৯৫ জন, সহকারী ডেন্টাল সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন ৫১১ জন। তারা এবার মৌখিক পরীক্ষার মুখোমুখি হবেন।

প্রাথমিকভাবে ডেন্টাল সার্জন পদে উত্তীর্ণ ৫১১ জন ও সহকারী সার্জন পদে উত্তীর্ণদের মধ্যে ১৯১ জনের সাক্ষাৎকারের সূচি প্রকাশ করেছে পিএসসি।

সাক্ষাৎকার সংক্রান্ত সময়সূচি, কেন্দ্র ও অন্যান্য বিস্তারিত তথ্য পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে। বিস্তারিত দেখুন এখানে—

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এবং শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই আন্দোলনে নামেন পরীক্ষার্থীরা। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

৩ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবিতে সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ব্যারিকেড অতিক্রম করে তারা সংসদ ভবনের সামনে বটতলা গেটে পৌঁছান। শিক্ষার্থীরা মানিক মিয়া অ্যাভিনিউয়ের দুই পাশের সড়ক আটকে অবস্থান নেওয়ায় আসাদগেট থেকে খামারবাড়ি এবং খামারবাড়ি থেকে আসাদগেটমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

৩ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি, সংসদ ভবন অভিমুখে শিক্ষার্থীরা

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা দ্বিতীয়বারের মতো সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। সোয়া এক ঘণ্টার বেশি অবরোধ করে তারা বিকেল ৫টা ২০ মিনিটের দিকে সায়েন্স ল্যাব মোড় ছেড়ে সংসদ অভিমুখে যাত্রা করেন।

৩ ঘণ্টা আগে

সড়ক ছেড়ে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

তিনি বলেছেন, ‘শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি, কীভাবে পরীক্ষা সঠিকভাবে নেব। কীভাবে এ দুর্যোগ মোকাবিলা করব। আমরা আশ্বাস দিচ্ছি– যেসব পরীক্ষা কেন্দ্রে ভুলত্রুটি হয়েছে, সেখানে পুনরায় পরীক্ষা নেওয়ার বিধান আমাদের রয়েছে।’

৪ ঘণ্টা আগে