প্রাথমিক বৃত্তি পরীক্ষা ১৫ এপ্রিল, সময়সূচি প্রকাশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

আগামী ১৫ এপ্রিল থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা।

বুধবার (২৫ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই পরীক্ষার বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে।

গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই সূচি চূড়ান্ত করা হয়।

এবারের নির্দেশনায় তিন পার্বত্য জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের জন্য ভিন্ন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। দেশের অন্যান্য সকল জেলায় ১৫ এপ্রিল বাংলা বিষয়ের মাধ্যমে পরীক্ষা শুরু হলেও, পার্বত্য জেলাগুলোতে ১৭ এপ্রিল গণিত পরীক্ষার মাধ্যমে এই শিক্ষার্থীবৃন্দ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে আড়াই ঘণ্টা স্থায়ী হবে।

অধিদপ্তরের নির্দেশনায় জানানো হয়েছে, দেশের তিন পার্বত্য জেলা (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ব্যতীত অন্যান্য সকল জেলায় পরীক্ষা শুরু হবে ১৫ এপ্রিল। প্রথম দিন বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৬ এপ্রিল বৃহস্পতিবার ইংরেজি, ১৭ এপ্রিল শুক্রবার প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল শনিবার বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার জন্য ভিন্ন সূচি নির্ধারণ করা হয়েছে। এই তিন জেলায় ১৭ এপ্রিল শুক্রবার প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শুরু হবে। ১৮ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা। এরপর ১৯ এপ্রিল রবিবার বাংলা এবং ২০ এপ্রিল সোমবার ইংরেজি বিষয়ের পরীক্ষার মাধ্যমে তিন পার্বত্য জেলায় পরীক্ষা শেষ হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি

সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উচ্চপর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সভায় সমাবর্তন সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে ব্যবস্থাপনা কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন

১৬ ঘণ্টা আগে

চাকরি থেকে পলায়ন, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে কর্মস্থলে অনুপস্থিতির ঘটনায় দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।

১৬ ঘণ্টা আগে

‘সে নিজেই আত্মহত্যা করেছে’— দ্বিতীয় স্ত্রীর মৃত্যু প্রসঙ্গে এমপি নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন জামায়াতে ইসলামীর টিকিটে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলাম। সোমবার রিমান্ড শুনানি শেষে আদালতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না।”

১৬ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬৫৫

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও নতুন রোগী শনাক্তের ঘটনা ঘটে।

১৭ ঘণ্টা আগে
Advertisement