টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর পাঁচটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে মধুপুর পৌর শহরের মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে পিকআপের চালক ও তার সহকারী রয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।
দুর্ঘটনার পর সড়কটি দিয়ে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্ন ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
মধুপুর থানার ডিউটি অফিসার মো. মঞ্জুরুল হক বলেন, ভোরে মালাউড়ি এলাকায় বিনিময় বাসের সঙ্গে একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা চারজন ঘটনাস্থলেই মারা যায়। তাদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নামপরিচয় পাওয়া যায়নি।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সৌরবিদ্যুৎ-সংক্রান্ত এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। পরে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপুল তার বক্তব্যে বৈঠকের সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়টি জানান।
৯ ঘণ্টা আগে
সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) যৌথভাবে এই জরিপটি পরিচালনা করেছে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের ফল প্রকাশ করা হয়।
১১ ঘণ্টা আগে
সোমবার (৩ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
১১ ঘণ্টা আগে