ইসির সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ রাষ্ট্রপতির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১৬: ২৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি) প্রতিনিধিদল। নির্বাচন ও গণভোট আয়োজনে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের নেতৃত্বে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমীন এবং মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন।

পরে ইসি সচিব আখতার আহমেদ নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট, ব্যালটের রং, ভোট গণনা পদ্ধতি এবং রাজনৈতিক দলের নিবন্ধন সম্পর্কে রাষ্ট্রপতিকে জানিয়েছেন সিইসি। রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গৃহকর্মী নির্যাতন : রিমান্ড শেষে বিমানের সাবেক এমডি সাফিকুর কারাগারে

শুক্রবার রিমান্ড শেষে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তারা ঘটনার দায় স্বীকার করে স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। তবে সাফিকুর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এর আদালত

১১ ঘণ্টা আগে

এলডিসি থেকে উত্তরণ ৩ বছর পেছাতে আবেদন সরকারের

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, গত বুধবার ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) অধীন ‘কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি’র (সিডিপি) কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বর্তমান দেশি-বিদেশি বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা উল্লেখ করে উত্তর

১২ ঘণ্টা আগে

তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য একসাথে এগিয়ে যাওয়ার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন।

১২ ঘণ্টা আগে

মন্ত্রীর বক্তব্য চাঁদাবাজির বৈধতার অপচেষ্টা: টিআইবি

পরিবহনমন্ত্রীর এ বক্তব্যকে ‘একটি ঘোরতর অপরাধকে বৈধতা দেওয়ার অপচেষ্টা’ হিসেবে অভিহিত করেছে টিআইবি। এ ধরনের দু্র্নীতিসহায়ক অপচেষ্টাকে অঙ্কুরে বিনষ্ট করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতি নিজ দলের শুদ্ধিকরণে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

১৩ ঘণ্টা আগে