জনগণকে মুখ্য রেখে কার্যক্রম পরিচালনার আহ্বান উপদেষ্টা আসিফের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জনগণকে মুখ্য করে কর্মকর্তাদের সার্বিক কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ শেষে মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় কালে উপদেষ্টা এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. নজরুল ইসলাম।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণকারী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সদ্যবিদায়ী উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, এটা কোনো রুটিন সরকার নয়, বিপ্লবী সরকার। আমাদের মূল দাবি বৈষম্যহীন বাংলাদেশ গড়া। একাত্তরের মুক্তিযুদ্ধে সবাই অংশগ্রহণ করেছিল, তেমনি ২০২৪ সালের আন্দোলন শুধু ঢাকাকেন্দ্রিক ছিল না। এর ধাক্কা লেগেছে সমস্ত দেশে। এ সময় মন্ত্রণালয়ের সবার প্রশংসা করেন হাসান।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, কাজের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ধারাবাহিকতা বজায় রাখা এবং দক্ষতার সঙ্গে কাজ করাই এখন বড় চ্যালেঞ্জ। সিনিয়রদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জনকল্যাণমূলক কাজ করতে হবে যা ভবিষ্যতে উদাহরণ হিসেবে বিবেচিত হবে। এই মন্ত্রণালয়ের কাজে জনসম্পৃক্ততা বেশি। জনকল্যাণে সবচেয়ে বড় শক্তির উৎস জনগণ। জনকল্যাণে কাজের দৃষ্টান্ত স্থাপন করে যেতে চাই।

উল্লেখ্য, গত রোববার অন্তর্বর্তীকালীন সরকারে আরো ৩ নতুন উপদেষ্টার শপথ গ্রহণ এবং উপদেষ্টাদের দপ্তর পুর্নবণ্টন করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন।

মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মন্ত্রিসভায় গুম আইনের খসড়া অনুমোদন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

অনুমোদিত খসড়ায় গুমের অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। আর গুমের ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটলে, মরদেহ উদ্ধার হলে অথবা গুম হওয়ার পাঁচ বছর পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে অপরাধীর জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ এক কোটি

১৪ ঘণ্টা আগে

বিল নিয়ে মিথ্যা তথ্য ছড়ালে আইনি ব্যবস্থা: বিদ্যুৎ বিভাগ

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

১৪ ঘণ্টা আগে

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পেলেন অভিনেতা আলভী

জামিন চেয়ে করা আবেদনের প্রাথমিক শুনানির পর আদালত রুল জারি করেছিলেন। পরে চূড়ান্ত শুনানি শেষে সেই রুল যথাযথ ঘোষণা করে জাহের আলভীকে জামিন দেওয়া হয়।

১৮ ঘণ্টা আগে

জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সৌরবিদ্যুৎ-সংক্রান্ত এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। পরে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপুল তার বক্তব্যে বৈঠকের সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়টি জানান।

১৮ ঘণ্টা আগে