মা-মেয়ে হত্যার দায় স্বীকার সেই গৃহকর্মীর স্বামীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ২১: ১৪
(বাঁয়ে) লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ, (ডানে) তাদের হত্যাকারী গৃহকর্মীর স্বামী রবিউল। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গৃহকর্মী আয়েশার স্বামী রাব্বি শিকদার আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ দিন রিমান্ড শেষে রাব্বি শিকদারকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক সহিদুল ওসমান মাসুম তার জবানবন্দি গ্রহণের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে গত ১০ ডিসেম্বর সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার চরকয়া গ্রাম থেকে গৃহকর্মী আয়েশা ও তার স্বামী রাব্বি শিকদারকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১১ ডিসেম্বর আদালত আয়েশার ছয় দিনের এবং রাব্বির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নিহত লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম গত ৮ ডিসেম্বর মোহাম্মদপুর থানায় এ হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর গৃহকর্মী আয়েশা বাদীর বাসায় খণ্ডকালীন কাজ শুরু করেন। ৮ ডিসেম্বর সকাল আনুমানিক ৭টার দিকে বাদী কর্মস্থল উত্তরা থেকে স্ত্রীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাননি। পরে সকাল আনুমানিক ১১টার দিকে বাসায় ফিরে তিনি স্ত্রী লায়লা ফিরোজকে গলাসহ শরীরের বিভিন্ন স্থানে কাটা ও রক্তাক্ত অবস্থায় মৃত দেখতে পান।

এ সময় তার মেয়েকে গুরুতর আহত অবস্থায় মেইন গেটের কাছে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে পরিচ্ছন্নতাকর্মী মো. আশিকের সহায়তায় শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, বাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বাদী দেখতে পান, গৃহকর্মী আয়েশা সকাল ৭টা ৫১ মিনিটে বাসায় প্রবেশ করেন এবং সকাল ৯টা ৩৫ মিনিটে মেয়ের একটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে বাসা থেকে বেরিয়ে যান।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে বাদী নিশ্চিত হন যে, সকাল ৭টা ৫১ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিটের মধ্যে যেকোনো একসময় অজ্ঞাত কারণে ছুরি বা অন্য কোনো ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী ও মেয়েকে গুরুতর জখম করে হত্যা করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সারা বছর ইসলামের কথা বলে এখন বলেন শরিয়া আইন মানি না: পার্থ

আন্দালিব রহমান পার্থ বলেন, আপনারা সারা জীবন ভারতের বিরুদ্ধে রাজনীতি করে ভারতের সঙ্গে গোপনে মিটিং করেছেন। আপনারা সারা জীবন ইসলামের নামে রাজনীতি করে লাস্টে এসে বলছেন, আমরা শরিয়া আইন চান না। আপনারা তো ভোটের জন্য এটা করে ফেলেছেন।

১১ ঘণ্টা আগে

পহেলা বৈশাখে মুখোশ পরা ও ভুভুজেলা বাজানো বা বিক্রি নিষিদ্ধ

১৩ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। পহেলা বৈশাখে ক্যাম্পাসে কোনো যানবাহন চলাচল করতে পারবে না। এ সময় মোটরসাইকেল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসকারীরা যাতায়াতের জন্য শুধুমাত্র নীলক্ষেত ও পলাশী গেট ব্যবহার করতে পার

১৩ ঘণ্টা আগে

সংবিধান সংশোধনে সংসদে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর

তিনি সংবিধানের ৭২ ও ৭৩ অনুচ্ছেদের উল্লেখ করে বলেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন আহ্বান ও ভাষণ প্রদান করেছেন, যা সংবিধানসম্মত। কিন্তু সংবিধান সংস্কার পরিষদের ক্ষেত্রে এমন কোনো সুস্পষ্ট সাংবিধানিক কাঠামো বর্তমানে বিদ্যমান নেই বলে তিনি মত দেন।

১৫ ঘণ্টা আগে

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান নির্বাচন কমিশনার সংবিধান সংরক্ষণের জন্য ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী শপথ নিয়েছেন। কিন্তু তিনি কোন আইন বলে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম জাতীয় সংসদ সচিবালয়ে পাঠালেন? এই ফরম দাখিল করার কোনো এখতিয়ার তার নেই। তিনি এটি করে শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন।

১৫ ঘণ্টা আগে