যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য ব্রিটিশ হাইকমিশনের নতুন বার্তা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ১৪

যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়ায় নতুন নির্দেশিকা জারি করেছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন। আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যুক্তরাজ্যের সম্পূর্ণ ইমিগ্রেশন ব্যবস্থা ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরিত হতে যাচ্ছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বিশেষ বার্তায় হাইকমিশন জানিয়েছে, এখন থেকে পাসপোর্টে সনাতনী ভিসা স্টিকারের পরিবর্তে সব যাত্রী শুধু ‘ই-ভিসা’ পাবেন।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক ডিজিটাল অভিবাসন ব্যবস্থার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যারা যুক্তরাজ্য ভ্রমণের পরিকল্পনা করছেন বা যাদের ভিসা প্রয়োজন, তাদের এখন থেকে ডিজিটাল ই-ভিসা সংগ্রহ করতে হবে। এই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য ও নির্দেশনার জন্য আগ্রহী ব্যক্তিদের ব্রিটিশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট (www.gov.uk/eVisa) ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

এই পরিবর্তনের ফলে ভিসা স্টিকার হারানোর ভয় যেমন থাকবে না, তেমনি পুরো প্রক্রিয়াটি আরও দ্রুত ও সহজতর হবে বলে আশা করা হচ্ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংসদে ‘অরুচিকর ও অশ্লীল’ উপমা, জামায়াত এমপির বক্তব্য এক্সপাঞ্জ

এমপি আব্দুস সাত্তারের উপমায় ব্যবহৃত কিছু শব্দ নিয়ে আপত্তি তুলে তাকে সতর্ক করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘সংসদে বক্তব্য রাখার সময় সাবধানতা অবলম্বন করবেন। অরুচিকর, অশ্লীল কোনো কথা এই সংসদে উচ্চারিত হোক, এটা আমরা চাই না। আপনার বক্তব্যে কিছু অশ্লীল শব্দ রয়েছে। সেগুলো এক্সপাঞ্জ করা হলো।’

৫ ঘণ্টা আগে

চিকিৎসক ধীপ্রার মৃত্যুতে মামলা: স্বামী-শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে তদন্তে সিআইডি

রাজধানীর ধানমন্ডিতে চিকিৎসক নাফিসা তাবাসসুম ধীপ্রার মৃত্যুর ঘটনায় তার চিকিৎসক স্বামী, শ্বশুর ও শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তভার পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার মামলার আবেদন গ্রহণ করে সিআইডিকে অভিযোগ তদন্তের নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল র

৭ ঘণ্টা আগে

আরও ১০ জেলায় রেল সংযোগের পরিকল্পনা সরকারের

মন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৫০টি জেলা রেল যোগাযোগের আওতায় রয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারে ৬৪ জেলাকে রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার প্রতিশ্রুতি ছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে নতুন ১০ জেলায় রেল সংযোগ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

৭ ঘণ্টা আগে

সরকার সংবাদমাধ্যম উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার চিন্তা-ভাবনা করছে: তথ্যমন্ত্রী

সরকার সংবাদমাধ্যম উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ‘একদিকে যেমন শিল্পের সমস্ত আইন-কানুন বাস্তবায়িত হচ্ছে কি না রাষ্ট্র তা দেখবে; অপরদিকে এই ধরনের সৎ শিল্প উদ্যোক্তাদেরকে আমরা যাতে রাষ্ট্র সহযোগিতা করতে পারি, ইনসেন্টিভ দিতে পারি

৭ ঘণ্টা আগে