বাসসের প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাসসের প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ। ফাইল ছবি

রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদের সদস্যপদ স্থগিত করেছে জাতীয় প্রেস ক্লাব।

বৃহস্পতিবার (২৭ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এরই মধ্যে বিজ্ঞপ্তিটি প্রেস ক্লাবের নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবস্থাপনা কমিটির একজন সদস্যের মানহানি ও সাংবাদিক ইউনিয়নের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের দায়ে মাহবুব মোর্শেদের সদস্যপদ স্থগিত করা হলো। জাতীয় প্রেস ক্লাবের গঠনতন্ত্রের ১৩-এর ক ধারা অনুযায়ী তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জাতীয় প্রেস ক্লাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৫ মার্চ সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে ক্লাব ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মালিবাগ-মহাখালী-যাত্রাবাড়ী ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

১৮ ঘণ্টা আগে

শ্রেণিকক্ষের জনমিতিক পরিবর্তনের জন্য প্রস্তুত দক্ষিণ এশিয়ার শিক্ষাব্যবস্থা?

বিশ্বব্যাংকের মতে, দক্ষিণ এশিয়ার জনমিতিক পরিবর্তন নীতিগত পদক্ষেপ নেওয়ার জন্য একটি সুযোগ তৈরি করেছে। সরকারগুলো যদি এখনই স্কুলব্যবস্থার পরিকল্পনা করে এবং এই পরিবর্তন থেকে পাওয়া সুবিধা আবার শিক্ষায় বিনিয়োগ করে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকে প্রতিটি শিশুর জন্য আরও উন্নতমানের শিক্ষা নিশ্চিত করার স

১৮ ঘণ্টা আগে

সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক

নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।

১৯ ঘণ্টা আগে

উন্নয়ন থেকে বাদ যাবে না কোনো অঞ্চল: পরিকল্পনা প্রতিমন্ত্রী

জোনায়েদ সাকি উল্লেখ করেন, প্রকল্পের মেয়াদ বাড়লে ব্যয়ও বাড়ে এবং এতে রাষ্ট্রের অর্থের অপচয় হয়। তাই নির্ধারিত সময়ে, সাশ্রয়ী ব্যয়ে ও যথাযথভাবে প্রকল্প বাস্তবায়ন করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

১৯ ঘণ্টা আগে
Advertisement