সুইজারল্যান্ডের কাছে কারিগরি শিক্ষার সহযোগিতার আহ্বান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশের জনশক্তির সক্ষমতা বাড়াতে সুইজারল্যান্ডের কাছে কারিগরি শিক্ষার সহযোগিতার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

রবিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংগলি সাক্ষাৎ করতে এলে তিনি উপদেষ্টা এ আহ্বান জানান। এ সময় তিনি দ্বিপাক্ষিক বাণিজ্যের ট্যারিফ কমানোরও আহ্বান করেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে সুইস রাষ্ট্রদূত মানবাধিকার, শ্রম আইন, জলবায়ু পরিবর্তন ইত্যাদি ইস্যুতে তাদের কার্যক্রম সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। অর্থনৈতিক খাতে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা করতে তিনি আগ্রহের কথা জানান। বিশেষ করে ইন্স্যুরেন্স খাতে কাজ করার সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন।

এ সময় উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সুইস রাষ্ট্রদূতকে বাংলাদেশে সহযোগিতা অব্যাহত রাখার জন্য ধন্যবাদ জানান।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, উৎপাদনশীলতা বাড়াতে এবং বিশ্ববাজারে প্রতিযোগিতার জন্য সক্ষমতা বাড়াতে আমাদের কারিগরি শিক্ষার প্রসার ঘটানো দরকার। সুইজারল্যান্ড এ ব্যাপারে সহযোগিতা করতে পারে। এ ছাড়া উপদেষ্টা দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য প্রযোজ্য ক্ষেত্রে ট্যারিফ কমানোর আহ্বান জানান।

এ সময় ঢাকায় সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব মিশন করিন হেনচজ পিগনানি উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত

রণধীর জয়সওয়াল বলেন, যে সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, সেটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি মাধ্যম বা সংস্থার নিজস্ব উদ্যোগ ছিল।

১৯ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সকালে আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়। তিনজনের শরীরই মারাত্মকভাবে পুড়ে গেছে—মাইদুলের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং শিশু মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রাখা হয়েছে।

২০ ঘণ্টা আগে

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, সিরীয় নাগরিক গ্রেপ্তার

প্রতিবেদনে বলা হয়, নতুন পৌঁছানো অভিবাসীদের একটি অপরাধী চক্র জিম্মি করে তাদের পরিবার ও স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে—এমন তথ্য পায় ইস্ট ত্রিপোলি মাইগ্র্যান্ট ডিটেনশন সেন্টারের তদন্ত ও গ্রেপ্তার ইউনিট। অনুসন্ধানের পর নিশ্চিত তথ্যের ভিত্তিতে এবং পাবলিক প্রসিকিউশনের অনুমতি নিয়ে আইনশ

২০ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদে ডাকা হচ্ছে বিশেষ অধিবেশন

রাষ্ট্রপতি নির্বাচন সফলভাবে সম্পন্ন করতেই সংসদের এই বিশেষ অধিবেশন ডাকা হবে। তবে এটি নির্দিষ্ট কোন তারিখে আহ্বান করা হবে, সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কিছু জানাননি।

১ দিন আগে