ডেস্ক, রাজনীতি ডটকম

ঈদের আনন্দ প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করতে বাড়ি ফিরছে মানুষ। পুলিশের কড়া নির্দেশনা থাকলেও থেমে নেই ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা। যাত্রীদের অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন খোলা ট্রাক বা পিকআপে চড়ে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে করে ঢাকায় প্রবেশ করছে গরু। অতিরিক্ত ভাড়ার কারণে সেই ট্রাকে করেই বাড়ি ফিরছেন তারা যাত্রীরা।
শুক্রবার (১৪ জুন) সকাল থেকে ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায় একের পর এক গরু ভর্তি ট্রাক প্রবেশ করছে ঢাকায়। বিভিন্ন গরুর হাটে ট্রাকভর্তি গরু নামিয়ে ফেরার সময় ওই ট্রাকেই উঠে বাড়ি ফিরছেন নারী-পুরুষ-শিশু সবাই।
দুপুরে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার বেশিরভাগ পোশাক কারখানায় ছুটি শুরু হওয়ায় সড়কে চাপ বাড়তে থাকে যাত্রীদের। বিশেষ করে বাইপাইল বাসস্ট্যান্ডে যাত্রীদের চাপ দেখা যায়। বাসভাড়া বেশি হওয়ায় খরচ বাঁচাতে বাসের ছাদে বা ট্রাকে করেই বাড়ি ফিরছেন উত্তরবঙ্গের যাত্রীরা। জীবনের ঝুঁকি থাকলেও বাড়ি যেতে পারবে ভেবে আনন্দের হাসি দেখা গেছে তাদের চোখে-মুখে।
এদিকে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড থেকে উত্তরবঙ্গগামী বাসগুলো সিটপ্রতি ৩০০-৪০০ টাকা অতিরিক্ত আদায় করেছে বলে অভিযোগ যাত্রীদের।
ট্রাকে করে গাইবান্ধা যাচ্ছিলেন পোশাকশ্রমিক সুমাইয়া বেগম। তিনি বলেন, ‘আমরা সবাই গ্রামে ঈদ করতে যাচ্ছি। বাসের টিকিট পাইনি। টিকিট ছাড়া যেসব বাস ছাড়ে সেগুলোর ভাড়া ডাবল। এজন্যই ট্রাকে করে বাড়ি যাচ্ছি। কষ্ট হলেও সবার সঙ্গে ঈদ করতে পারবো।’
আব্দুল জলিল নামের আরেকজন বলেন, ‘কাউন্টারে দুদিন আগে থেকেই টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে। অনেকক্ষণ অপেক্ষা করেও গাড়ি পাচ্ছি না। যে গাড়ি পাচ্ছি ভাড়া চাচ্ছে ডাবল। বাধ্য হয়ে ট্রাকে করেই বাড়ি যাচ্ছি।’
যাত্রী নিয়ে উত্তরবঙ্গে যাচ্ছিলেন ট্রাকচালক ইমন। তিনি বলেন, ‘এলাকা থেকে গরু নিয়ে ঢাকায় আসছিলাম। হাটে গরু নামিয়ে দিয়ে এখন ফেরার পথে যা পাই তাই নিয়ে ফিরে যাচ্ছি। এতে আমাদের বাড়তি কিছু টাকা আসে।’
এদিকে সড়কে যানজট নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা থাকলেও ট্রাকে যাত্রী পরিবহনের ক্ষেত্রে পুলিশের তেমন কোনো নজরদারি দেখা যায়নি। বৃহস্পতিবার (১৩ জুন) সাভারে সড়ক পরিদর্শন শেষে হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বলেছিলেন, খোলা ট্রাকে ঝুঁকি নিয়ে যাত্রী পরিবহনে কঠোর অবস্থানে থাকবে পুলিশ।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দসহ বিস্তারিত তথ্য কমিটির সামনে তুলে ধরা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।
১৬ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার
১৭ ঘণ্টা আগে
তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’
১৯ ঘণ্টা আগে
মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
১৯ ঘণ্টা আগে