চুুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদী

বাঁধে অবহেলার বলি কৃষকের ফসল

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ভৈরব নদীর তীরে ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। ছবি: রাজনীতি ডটকম

চুুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ভৈরব নদীর বাঁধের কারণে আশপাশের এলাকায় ফসলডুবির ঘটনা ঘটছে। বাঁধের কারণে নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি হওয়ায় পানি আটকে ফসলের মাঠ প্লাবিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কৃষিকাজে সেচ, মৎস্য চাষ বৃদ্ধি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ২০২২ সালে ২৮ কোটি টাকা ব্যয়ে দামুড়হুদার সুভলপুরে ভৈরব নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। তবে এই বাঁধ এখন কৃষকের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। নির্মাণকাজ ধীরগতিতে হওয়ায় এই বর্ষায় ভৈরবের পানি বৃদ্ধি পেয়ে কৃষকের ফসল ডুবে যাচ্ছে।

কৃষকরা জানান, বাঁধের কাজ শেষ না হওয়ায় প্রতি বছর বর্ষাকাল ও জোয়ারের সময় স্রোতের পানিতে তাদের শত শত বিঘা জমির ধান ও পাটসহ বিভিন্ন ফসল পানিতে ডুবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এবারও ফসল ডুবে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা।

সরজমিন ঘুরে দেখা যায়, ভৈরব নদী এলাকার হাতিভাঙা গ্রামের কাঙলার বিল, কয়মারির বিল, চাঁদমারির বিল, কাজলা ও ভেদাগাড়ির বিলের ধান ও পাটসহ অন্যান্য ফসল ডুবে গেছে।

কৃষকরা জানান, বাঁধের কারণে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন হয়ে যাওয়ায় নদীর তীরবর্তী এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, যা ফসলের জন্য ক্ষতিকর। আগে ভৈরব নদের পানি ব্যবহার করে সেচ দিতেন তারা। কিন্তু বাঁধের কারণে এখন আর সেই সুযোগ নেই। নদ সংকুচিত হয়ে যাওয়ায় পানি প্রবাহ কমে গেছে।

Chuadanga crop 2

কষ্টের ফসল ঘরে তোলার আগেই পানিতে ডুবে গেছে বেশিরভাগ অংশ। ছবি: রাজনীতি ডটকম

হাতিভাঙা গ্রামের কৃষক জালাল ও মুক্তারপুর গ্রামের কৃষক ইলাহি জানান, এবারের বর্ষায় তারাসহ আরো অনেকের শত শত বিঘা জমির ধান ও অন্যান্য ফসল ডুবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ক্ষতি পুষিয়ে নিতে তারা সরকারি অনুদানের দাবিও জানান।

ডুবে যাওয়া এলাকার ফসলের ক্ষয়- ক্ষতির পরিমাণ নিরুপণে কাজ করছে কৃষি বিভাগ।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক দেবাসিস কুমার দাস বলেন, বাঁধ নির্মাণে দীর্ঘসূত্রতায় এই বর্ষায় ভৈরব নদী এলাকার নিচু জমির প্রায় সাড়ে সাত হেক্টর ধান ও পাটসহ বিভিন্ন ফসল ডুবে গেছে।

চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী নাজিম উদ্দিন বলেন, সুভলপুর বাঁধ নির্মাণের কাজ ২০২৬ সালের জুনের মধ্যে শেষ করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠান তমা কনাশট্রাকশন লিমিটেডকে তাগিদ দেওয়া হচ্ছে। এছাড়া কৃষকের ফসল যেন আর ডুবে না যায়, সে বিষয়ে তারা সতর্ক রয়েছেন।

ভুক্তভোগী কৃষকরা জানান, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা ও বাঁধের কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

ভৈরবের পানিতে যেন আর ফসল না ডোবে সেজন্য যত দ্রুতসম্ভব বাঁধটির নির্মাণ কাজ শেষ করার দাবি তাদের।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

২ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৩ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৩ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৪ ঘণ্টা আগে
Advertisement