বাজেট অধিবেশনে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোকপ্রস্তাব

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ জুন ২০২৬, ১৮: ৪৫
সংসদ অধিবেশন কক্ষ। পিএমও ফাইল ছবি

প্রয়াত রাজনীতিক, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্টজনদের স্মরণে শোকপ্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম শুরু হয়েছে। এসময় সাবেক দুই মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ ও ইন্জিনিয়ার মোশাররফ হোসেনকে স্মরণ করা হয়।

রোববার (৭ জুন) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বাজেট অধিবেশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

অধিবেশনের শুরুতেই উত্থাপিত শোক প্রস্তাবে উনসত্তরের গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এবং সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের অবদানের কথা স্মরণ করা হয়। প্রস্তাবটি সংসদে গৃহীত হওয়ার পর তাঁদেরসহ অন্যান্য প্রয়াত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

শোক প্রস্তাবে বিভিন্ন সময়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করা একাধিক সাবেক সংসদ সদস্য ও রাজনীতিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাদের মধ্যে রয়েছেন এ কে এম রহমত উল্লাহ, দবিরুল ইসলাম, এবিএম আনোয়ারুল হক, মোসলেম উদ্দিন, শফিক আহমেদ, আবদুল মতিন, মিজানুর রহমান সিনহা, এম এ মান্নান, দেওয়ান শামসুল আবেদীন, জিএম ফজলুল হক, সৈয়দ মো. কায়সার, আবু নূর মোহাম্মদ বাহাউল হক, গোলাম সারোয়ার মিলন ও মো. সামসুদ্দোহা।

রাজনৈতিক অঙ্গনের বাইরে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, গণমাধ্যম ও সমাজসেবায় অবদান রাখা ব্যক্তিদের প্রতিও শ্রদ্ধা জানায় জাতীয় সংসদ। এ তালিকায় রয়েছেন জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ, কবি হেলাল হাফিজ, ছায়ানটের সভাপতি সন্‌জীদা খাতুন, সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী, লেখক বদরুদ্দীন উমর, নজরুলসংগীতশিল্পী ডালিয়া নওশীন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান এবং সাংবাদিক গাজী রুহুল আমিন।

এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা আব্দুল কুদ্দুস, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, সংঘরাজ ড. জ্ঞানীশ্রী মহাস্থবির এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী অধ্যাপক দিলারা হাফিজের মৃত্যুতে পৃথকভাবে শোক জানানো হয়।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে আলোচনা এবং সংশ্লিষ্ট কার্যক্রমকে কেন্দ্র করে শুরু হওয়া এই অধিবেশন আগামী কয়েক সপ্তাহ গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও আর্থিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকবে।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।

৬ ঘণ্টা আগে

২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজের নিবন্ধন

২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।

৬ ঘণ্টা আগে

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।

১০ ঘণ্টা আগে

বাক্‌স্বাধীনতা যেন শালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী

সংসদ নেতা বলেন, ‘বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক্‌স্বাধীনতা অবারিত। কিন্তু আমাদের মনে রাখা দরকার, বাক্‌স্বাধীনতা যেন বাক্‌শালীনতার সীমা লঙ্ঘন না করে।’

১৯ ঘণ্টা আগে
Advertisement