ডেস্ক, রাজনীতি ডটকম

নবম ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে মরিশাসের রাজধানী পোর্ট লুইসে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শুক্রবার (১০ এপ্রিল) শুরু হওয়া এই সম্মেলনে তিনি আঞ্চলিক সহযোগিতা ও শাসন কাঠামো নিয়ে আলোচনার পাশাপাশি ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার সমর্থনে সদস্য দেশগুলোর জোরালো সমর্থন চাইবেন।
এই সফরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ‘সম্মেলনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণকারী দেশগুলোর মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের (২০২৬-২৭) সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার সমর্থন আদায়ে ঢাকা এই প্ল্যাটফর্ম কাজে লাগাতে চায়।
ইন্ডিয়া ফাউন্ডেশন, মরিশাস সরকার এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ সম্মেলনের অনুষ্ঠিত হচ্ছে।
ড. খলিলুর রহমান বুধবার নয়াদিল্লিতে একাধিক বৈঠক শেষে মরিশাসে যান। ভারতের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করও সম্মেলনে অংশ নিচ্ছেন এবং অনুষ্ঠানে মূল বক্তব্য রাখার কথা রয়েছে।
জয়শঙ্করের আমন্ত্রণে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল-ও এ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।
২০১৬ সালে শুরু হওয়া ভারত মহাসাগর সম্মেলনটি বর্তমানে প্রায় ৩০টি দেশের সমন্বয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, আজ মাহিমকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
৭ ঘণ্টা আগে
শুক্রবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
৮ ঘণ্টা আগে
মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনসহ গণঅভ্যুত্থানের মর্ম ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে এ বিল উত্থাপন করেন। এ সংক্রান্ত ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে আনা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন- ২০
৮ ঘণ্টা আগে
গত ২২ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ অনুমোদিত হয়।
৮ ঘণ্টা আগে