ঢাকায় আসছেন মা‌র্কিন কর্মকর্তা, সঙ্গে মিয়ানমারের দূতও

ডেস্ক, রাজনীতি ডটকম

সংস্কার ও মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনা চলমান মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মা‌র্কিন প্রশাসনের দুই জ্যৈষ্ঠ কর্মকর্তা। একই সময়ে ঢাকায় আসার কথা র‌য়ে‌ছে মিয়ানমারে নিযুক্ত মা‌র্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনের।

মা‌র্কিন কর্মকর্তারা হলেন- মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক এবং পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয়বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যান চুলিক ও অ্যান্ড্রু আর হেরাপ।

কূটনৈ‌তিক সূত্র জানায়, আগামী ১৫-১৮ এ‌প্রিল ঢাকা সফর করার কথা র‌য়ে‌ছে মা‌র্কিন কর্মকর্তা‌দের। তাদের ম‌ধ্যে ১৫ এপ্রিল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যান চুলিকের। পর‌দিন ১৬ এ‌প্রিল ঢাকায় আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয়বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু আর হেরাপ। ওই সম‌য়ে মিয়ানমারে নিযুক্ত মা‌র্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনও ঢাকায় আসবেন।

ঢাকার এক‌টি কূটনৈ‌তিক সূত্র বলছে, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা‌দের ঢাকা সফরকালে বাংলাদেশের সংস্কার নি‌য়ে সং‌শ্লিষ্ট‌দের স‌ঙ্গে আলোচনা করবেন। তারা সরকারের উপদেষ্টা ছাড়াও দেশের রাজনৈ‌তিক দলগুলোর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

অন্যদি‌কে, মিয়ানমারে নিযুক্ত মা‌র্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন মিয়ানমার ইস্যু তথা দেশ‌টির বর্তমান প‌রি‌স্থি‌তি ও রো‌হিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে পারেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই সবচেয়ে উপযুক্ত: আসিফ নজরুল

পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন-এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এর মধ্যেই সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন।

১২ ঘণ্টা আগে

স্পিকারের আসনে কায়সার কামাল

সাংবিধানিক নিয়ম অনুযায়ী তিনি পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে স্পিকারের দায়িত্ব গ্রহণ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

১২ ঘণ্টা আগে

যে জটিল রোগে অচেতন হয়ে যান বিদায়ী রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে বেশ কয়েকটি শারীরিক জটিলতায় আক্রান্ত বলে উল্লেখ করেছেন মো. সাহাবুদ্দিন। বলেছেন, তিনি ‘অটোনমিক নিউরোপ্যাথি’ নামে একটি রোগে আক্রান্ত বলে সম্প্রতি ধরা পড়েছে, যার কারণে তিনি কখনো কখনো অচেতন হয়ে পড়েন।

১৩ ঘণ্টা আগে

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতির একান্ত সচিব। এ অবস্থায় জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

১৪ ঘণ্টা আগে