হাইওয়েতে সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে: সড়কমন্ত্রী

বাসস
আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১৪: ৫৭
জাতীয় সংসদের প্রথম অধিবেশন ও (ইনসেটে) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা কমাতে সড়ক ও জনপথ অধিদপ্তর বিভিন্ন ধাপে ইঞ্জিনিয়ারিং, এনফোর্সমেন্ট, প্রযুক্তি ও ব্যবস্থাপনাভিত্তিক নানা পদক্ষেপ নিয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদে টাঙ্গাইল-৭ আসনের সরকারি দলের সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

শেখ রবিউল আলম আরও জানান, বাংলাদেশের সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা কমাতে ব্ল্যাক স্পট চিহ্নিতকরণ এবং দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে জ্যামিতিক উন্নয়ন, রাস্তা সরলীকরণ, সাইন-সিগন্যাল ও মার্কিং বসানো হচ্ছে। রোড ফার্নিচার উন্নয়ন—গার্ডরেল, ডেলিনিয়েটর, স্পিড ব্রেকার, সাইনবোর্ড ইত্যাদি বসানো এবং পথচারী নিরাপত্তা ব্যবস্থা—বাজার/হাট এলাকায় ওভারপাস, ফুটওভার ব্রিজ, জেব্রা ক্রসিং, সার্ভিস রোড নির্মাণ করা হচ্ছে।

তিনি জানান, ধীরগতির যানবাহনের জন্য সড়কের পাশে প্রশস্ত শোল্ডার বা আলাদা লেন রাখা হয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের অংশ হিসেবে আইটিএস (ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম) চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে সিসিটিভি ক্যামেরা, ভেহিক্যাল ডিটেকশন সিস্টেম (ভিডিএস), স্পিড এনফোর্সমেন্ট সিস্টেম, যা বর্তমানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চালু করা হয়েছে। ভবিষ্যতে সারা দেশের মহাসড়কে এই প্রযুক্তি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী বলেন, দুর্ঘটনা বিশ্লেষণ, পরিকল্পনা ও সমন্বয়ের জন্য বিশেষ ইউনিট—রোড ডিজাইন অ্যান্ড সেফটি সার্কেল গঠন করা হয়েছে। দুর্ঘটনা রোধে কুমিল্লার নিমসার, সিরাজগঞ্জের পাঁচলিয়া, মাগুরার লক্ষ্মীকান্দর এবং হবিগঞ্জের জগদীশপুরে দূরপাল্লার চালকদের জন্য চারটি বিশ্রামাগার নির্মাণ করা হয়েছে। এসব বিশ্রামাগারে শয়নকক্ষ, গোসলখানা, পার্কিং, ক্যান্টিন, চিকিৎসাকক্ষ ও বিনোদনকেন্দ্রসহ আধুনিক সুবিধা রয়েছে।

এছাড়া পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর উদ্যোগে দেশের সড়ক/মহাসড়কে চলাচলরত গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, জিপিএস প্রযুক্তি চালু হলে গণপরিবহনের অবস্থান ও গতি সহজে পর্যবেক্ষণ করা যাবে। ফলে সড়কে যত্রতত্র থামিয়ে যাত্রী ওঠানামা করা এবং অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়ম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এছাড়া কোনো গণপরিবহন সড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম বা ট্রাফিক আইন অমান্য করলে স্বয়ংক্রিয়ভাবে তার রেকর্ড সংরক্ষণ হবে এবং সংশ্লিষ্ট চালক ও মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বেতারের ড্রেসকোডে টিপ ও ওড়না 'বিতর্ক', তোপের মুখে পিছু হটল কর্তৃপক্ষ

বাংলাদেশ বেতারের মহাপরিচালক (চলতি দায়িত্ব) এ এস এম জাহীদের সই করা নতুন আদেশে জানানো হয়েছে, সংবাদ উপস্থাপকদের পোশাক-পরিচ্ছদ সংক্রান্ত পূর্বের অফিস আদেশটি আর কার্যকর থাকবে না।

৬ ঘণ্টা আগে

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ফেরত আসা ব্যক্তিদের বেশিরভাগই মানব পাচারকারীদের সহায়তায় অবৈধভাবে লিবিয়ায় গিয়েছিলেন। তারা সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। লিবিয়ায় অবস্থানকালে তারা অপহরণ, নির্যাতন ও অন্যান্য সহিংসতার শিকার হন।

৮ ঘণ্টা আগে

হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১৭ শিশু মারা গেছে। একই সঙ্গে ১ হাজার ২২৪ জনের দেহে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

৮ ঘণ্টা আগে

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে সহায়তা বাড়াতে আগামী পাঁচ বছরে ৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের পরিকল্পনা ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। একই সঙ্গে বাংলাদেশে বার্ষিক ঋণসহায়তা প্রায় ২০ শতাংশ বৃদ্ধির কথাও জানিয়েছে সংস্থাটি।

৯ ঘণ্টা আগে