দুর্নীতি রুখতে অনলাইন সেবা চালুর কথা জানালেন প্রধান উপদেষ্টা, চাইলেন পরামর্শও

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দুর্নীতি প্রতিরোধ করতে সরকারি সব অফিসে ই-ফাইলিংসহ সরকারের সব ধরনের সেবা অনলাইনে সম্পাদন করার সুবিধা চালুর কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বলেছেন, দুর্নীতি ঠেকাতে সরকার সম্ভাব্য সব কিছুই করবে। পাশাপাশি বিভিন্ন সেবাকে অনলাইনে রূপান্তর করতে সবার পরামর্শও চেয়েছেন তিনি।

মঙ্গলবার (২৫ মার্চ) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেওয়া এ ভাষণে তিনি মুক্তিযুদ্ধের বীর শহিদসহ চব্বিশের গণঅভ্যুত্থানের হতাহতদেরও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি সবাইকে ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছাও জানিয়েছেন।

দুর্নীতি সর্বত্র ছড়িয়ে পড়েছিল উল্লেখ করে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সীমাহীন দুর্নীতি। স্বৈরাচারী সরকার এই দুর্নীতিকে বিশ্বের শীর্ষ স্থানে নিয়ে গেছে। দুর্নীতির ফলে শুধু যে সবকিছুতে অবিশ্বাস্য রকম ব্যয় বেড়েছে তাই না, এর ফলে সরকার ও জনগণের সব আয়োজনও বিকৃত হয়ে যায়।

দুর্নীতির কারণে লিখিত সব নিয়মনীতির বদলে সবখানে অলিখিত নিয়ম চালু হয়ে গিয়েছিল উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, পুরো বিশ্ব বুঝে গেছে, আমরা জাতি হিসেবে সততার পরিচয় বহন করি না। এটি শুধু জাতীয় কলঙ্কের বিষয় নয়, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এটি আত্মঘাতী বিষয়। দেশবাসীর মতো আন্তর্জাতিক সম্প্রদায়ও চায় আমরা দুর্নীতিমুক্ত হই। কারণ তারা আমাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ করতে চায়। দুর্নীতিমুক্ত হতে না পারলে ব্যবসা-বাণিজ্য কিছুই চলবে না। দুর্নীতি থেকে মুক্ত হওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই।

সরকার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াতে অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করেই সব সেবা অনলাইনে রূপান্তরের দিকে ঝুঁকছে বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দুর্নীতি ও হয়রানি রোধে আমরা একটি বিষয়ের ওপর গুরুত্ব দিচ্ছি। সরকারের সঙ্গে দৈনন্দিন, মাসিক বা বার্ষিক রুটিন কাজের জন্য যেন কোনো নাগরিককে সশরীরে কোনো সরকারি অফিসে উপস্থিত হতে না হয়। দুর্নীতি প্রতিরোধের অংশ হিসেবে সরকারি সব অফিসে ই-ফাইলিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি চালু হলে কোন অফিসের কোন ডেস্কে কোন ফাইল আটকে আছে, তা সহজেই জানা যাবে। দুর্নীতি কমে আসবে।

তিনি আরও বলেন, সরকারি যতগুলো কার্যক্রমে অনলাইন সেবা চালু করা সম্ভব সবখানেই এ সেবা চালুর বিষয়ে সরকার কাজ করছে। সরকারি বিভিন্ন সেবা পেতে অসহায় নাগরিকের টুঁটি চেপে ধরে অবিশ্বাস্য পরিমাণ টাকা দিতে বাধ্য করা হয়। টাকার লেনদেন ও ভোগান্তির সম্মুখীন হতে হয়। সেটা থেকে নাগরিকদের বাঁচানোর জন্য আমরা বদ্ধপরিকর।

এ বিষয়ে সবার পরামর্শ চেয়ে অধ্যাপক ইউনূস বলেন, অনলাইনে সেবা পাওয়ার পদ্ধতিটি আরও কীভাবে সহজ করা যায়, এ ব্যাপারে আমাদের কাছে পরামর্শ জানিয়ে লিখুন, ইমেইল করুন। আপনি বা আপনার পরিবারের যে কেউ এই সেবা বাণিজ্যিকভাবে দিতে চাইলে প্রশিক্ষণ গ্রহণ করে পৃথিবীর যেকোনো স্থান থেকে এই সেবা দিতে পারবেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তথ্য উপদেষ্টাকে ইমিগ্রেশনে আটকে দেওয়া নিয়ে মুখ খুলল ভারত

ভারতের নয়া দিল্লিতে বিমানবন্দরে আটকানোর পর প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের ঢাকা ফিরে আসার বিষয়ে ঘটনার ৯ দিন পর মুখ খুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে, উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্টের বদলে ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে ভ্রমণ করছিলেন বলেই ওই পরিস্থিতি তৈরি হয়েছিল।

১১ ঘণ্টা আগে

ভোটার তালিকা বিক্রি হচ্ছে ফেসবুকে, ঝুঁকিতে নাগরিকের ব্যক্তিগত তথ্য

কেবল বিভিন্ন গ্রুপে পোস্ট করেই নয়, পেজ থেকে অ্যাড চালিয়েও বিক্রি করা হচ্ছে ভোটার তালিকা। ফেসবুক অ্যাড লাইব্রেরিতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে ডিসমিসল্যাব অন্তত পাঁচটি সচল ফেসবুক অ্যাড খুঁজে পেয়েছে। এসব অ্যাডে নির্দিষ্ট আসনসহ সারা দেশের ভোটার তালিকা বিক্রির প্রচার চালানো হচ্ছে।

১২ ঘণ্টা আগে

চীনে বাংলাদেশের মর্যাদা ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরছেন প্রধানমন্ত্রী: মাহ্‌দী আমিন

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মর্যাদা, বিনিয়োগ সম্ভাবনা এবং জলবায়ু কর্মপরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ

১৪ ঘণ্টা আগে

বাংলা গানে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে নির্মিত। ভিডিওতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে।

১৫ ঘণ্টা আগে