প্রতিবেদক, রাজনীতি ডটকম

গাজীপুরে শিবির নেতা ফজলে রাব্বি সিফাতের ওপর ছাত্রদলের হামলা এবং পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে জোরপূর্বক ভিডিও রেকর্ডিং এবং থানায় আটকে রেখে আইনি অধিকার থেকে বঞ্চিত করার অপচেষ্টার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায় সংগঠনটি।
সংগঠনের দপ্তর সেল সম্পাদক জাহিদ আহসান সাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, ইদানীং জুলাই গণঅভ্যুত্থান পূর্ব সময়ের মতো ভিন্নমত দমনের বিভিন্ন প্রবণতা ছাত্র সংগঠনগুলোর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গত কয়েকদিনে মারধরের প্রেক্ষাপট এবং ঘটনাক্রম পর্যবেক্ষণ করে ছাত্র-রাজনীতিতে পূর্বের ফ্যাসিবাদী সময়ের মতো সহিংসতা বহাল তবিয়তে ফেরার আশঙ্কা করছি।
এতে আরো বলা হয়, ছাত্রদল গণঅভ্যুত্থানের অন্যতম অংশীজন হলেও বারবার সহিংসতামূলক ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা ইতোমধ্যে প্রমাণিত। ছাত্রদলকে সহিংসতার পথ ছেড়ে মেধা ও মননের রাজনীতি চর্চার আহ্বান জানানো যাচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন সকল মত এবং পথের ছাত্রদের সঙ্গে নিয়ে গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে ‘আমব্রেলা সংগঠন’ হিসেবে ভূমিকা পালন করবে। ছাত্র সংগঠনসমূহকে ধৈর্যশীল আচরণ বজায় রাখার অনুরোধ করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, আহত ফজলে রাব্বি সিফাতের আশু সুস্থতা কামনা করছি। বাধাহীনভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ভুক্তভোগী পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। সহিংসতার রাজনীতি বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্তর্বর্তী সরকারকে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
উল্লেখ্য, কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ক্যাম্পাস শাখা ছাত্রশিবিরের ওয়ার্ড সভাপতি ফজলে রাব্বি সিফাতের হাত ও মাথায় কোপায় সংগঠনটির একদল কর্মী। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর মাদ্রাসাটির পার্শ্ববর্তী বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।
ঘটনাস্থল থেকে মামুন নামে শাখা ছাত্রদলের এক কর্মীকে আটক করে উপস্থিত ছাত্র-জনতা। মামুন মাদ্রাসাটির আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র। বর্তমানে তিনি টঙ্গী পশ্চিম থানা পুলিশের হেফাজতে রয়েছেন বলে নিশ্চিত করেছেন থানাটির তদন্ত কর্মকর্তা (ওসি) ইস্কানদার হাবিব।

সংগঠনটির নয় সদস্যের আহ্বায়ক কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন রাজনীতি ডটকমের সম্পাদক ও প্রকাশক শরিফুজ্জামান পিন্টু। সদস্যসচিব মনোনীত হয়েছেন ঢাকা স্ট্রিমের সম্পাদক ও প্রকাশক গোলাম ইফতেখার মাহমুদ।
৩ ঘণ্টা আগে
ঙ্গলবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইএসডিওর সাম্প্রতিক গবেষণায় ৩৪টি টুথপেস্টের নমুনার মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির তথ্য প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জামের উদ্ভাবকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, স্বাস্থ্য খাতে আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদন প্রক্রিয়ায় সহায়তা দেবে।
৭ ঘণ্টা আগে
সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত। এ নির্বাচনের ভোটার তালিকা সংসদ সচিবালয় সরবরাহ করবে। এ বিষয়ে ইতোমধ্যে কমিশনের পক্ষ থেকে চিঠিও পাঠানো হয়েছে।
৭ ঘণ্টা আগে