ফরিদপুর প্রতিনিধি

বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার জন্য পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনের প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
তিনি বলেন, ‘গত ২১ সেপ্টেম্বর দেশের বিচারকদের উদ্দেশ্যে আমার এক ভাষণে বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার জন্য পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনের ঘোষণা দিয়েছিলাম। এখন সেই লক্ষ্যে পূর্ণাঙ্গ প্রস্তাব শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।’
রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর আইনজীবী সমিতিতে তার সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, আমাদের সমাজের সবচেয়ে অসহায় মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আদালতে আইনজীবীদের দ্বারস্থ হন। এই অসহায় মানুষদের আইনি সেবা দেওয়ার নৈতিক দায়িত্ব আইনজীবীদের রয়েছে। সে দায়িত্ব পালনে আমাদের সবাইকে মানবিক হতে হবে।
এ সময় তিনি আরও বলেন- মনে রাখবেন, আইনজীবী হিসেবে আপনার সাফল্য কেবল মামলার দাখিল, দরখাস্ত মঞ্জুর বা নামঞ্জুর কিংবা জয়-পরাজয়ের ভিত্তিতে মাপলে চলবে না। বরং আইনজীবী হিসেবে আপনি কতটুক প্রজ্ঞা, উদারতা দেখাচ্ছেন সেটাই মূল বিষয়। আপনি ন্যায় প্রতিষ্ঠায় কতটুকু গুরুত্ব দিচ্ছেন সে বিষয়টি ভিত্তি করেই অন্যদের কাছে আপনি আইনজীবী হিসেবে পরিচিত হয়ে উঠবেন।
তিনি বলেন, আইন পেশা শুধু নিছক জীবিকা অর্জনের জন্য নেবেন না। অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণের উপায় হিসেবে বিবেচনায় আইনজীবী হিসেবে আপনার প্রকৃত সার্থকতা অর্জন হবে।
তিনি আইনজীবীদের উদ্দেশ্যে আরও বলেন, মানুষের অধিকার রক্ষার ন্যায় প্রতিষ্ঠার জন্য বিচারালয় প্রতিষ্ঠা হয়েছে। আর এ উদ্দেশ্যর কথা লেখা রয়েছে মহান সংবিধানে। ২০২৪ সালের জুলাই ও আগস্ট এ দেশের সাধারণ মানুষ নেমে এসেছিল রাজপথে। বিজ্ঞ আইনজীবীগণকে আইন পেশার রক্ষা ও পরিচালনায় যথার্থ নৈতিক মানদণ্ড রক্ষায় গুরুত্ব না দিলে সেই অর্জন ব্যর্থতায় পরিণত হবে।
ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহিদ ব্যাপারীর সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার, ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার মো. আব্দুল জলিল পিপিএম (সেবা), ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান, সৈয়দ মোদাররেস আলী ইছা, অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা প্রমূখ।
এর আগে সকালে প্রধান বিচারপতি ফরিদপুর আদালত প্রাঙ্গনে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার উদ্বোধন করেন। পরে তিনি আদালত প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

প্রতিবেদনে বলা হয়, নতুন পৌঁছানো অভিবাসীদের একটি অপরাধী চক্র জিম্মি করে তাদের পরিবার ও স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে—এমন তথ্য পায় ইস্ট ত্রিপোলি মাইগ্র্যান্ট ডিটেনশন সেন্টারের তদন্ত ও গ্রেপ্তার ইউনিট। অনুসন্ধানের পর নিশ্চিত তথ্যের ভিত্তিতে এবং পাবলিক প্রসিকিউশনের অনুমতি নিয়ে আইনশ
৮ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচন সফলভাবে সম্পন্ন করতেই সংসদের এই বিশেষ অধিবেশন ডাকা হবে। তবে এটি নির্দিষ্ট কোন তারিখে আহ্বান করা হবে, সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কিছু জানাননি।
১০ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য অবশ্যই দেশের বাইরে যাবে। তবে বর্তমান সরকার এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করছে যেখানে দেশের শিক্ষার্থীরা আবার দেশেই ফিরে আসবেন।
১০ ঘণ্টা আগে
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১১ ঘণ্টা আগে