প্রতিবেদক, রাজনীতি ডটকম

২০২৫ সালের শেষে অথবা ২০২৬ সালের শুরুতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ইঙ্গিত দিয়ে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জনগণের অধিকার কেড়ে নিয়ে আগামীতে কোনো নির্বাচন রাতের আঁধারে আর হবে না। নির্ভয়ে জনগণ দিনের আলোয় তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করা হবে।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আবু হুরায়রা দাখিল মাদরাসা মাঠে শীতার্তদের মাঝে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আয়না ঘরে একজন মানুষও থাকে নাই। কাউকে গুমও করা হয়নি। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে কাজ করে যাচ্ছি। চিরকাল ক্ষমতায় থাকার মানসিকতা এদেশকে পিছিয়ে দিয়েছে।
ক্ষমতায় গেলে বছরের পর বছর থাকতে হবে এবং কারচুপি করে ক্ষমতায় থাকার মানসিকতা আমাদেরকে এগুতো দেয়নি। আমরা এ সংস্কৃতিকে পরিবর্তন করতে চাই। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।
ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, জলাই বিপ্লব এটা একটি ঐতিহাসিক ঘটনা। এ বিপ্লবে হাজারের অধিক শহীদ হয়েছে। হাজার হাজার ছাত্র-জনতা আহত হয়েছে। আহত হয়ে যারা এখনো হাসপাতালে আছে আমি তাদেরকে দেখতে গিয়েছি। তাদের মধ্যে অনেকের চোখ নাই, অনেকের মুখ নাই, আবার অনেকের বুকের ভেতর গুলি। তারা যন্ত্রনায় হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। তাদের এই রক্ত বৃথা যেতে দেব না।
তিনি বলেন, সম্প্রতি সচিবালয়ে আগুন ও পার্বত্য জেলা বান্দরবানের লামায় আগুন দিয়ে বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া ধারাবাহিক সহিংসতা ও সন্ত্রাসী কার্যক্রম। সচিবালয়ে আগুনের ঘটনায় সরকার উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। আপনাদের সতর্ক থাকতে হবে। আগামী দিনেও কায়েমী স্বার্থবাদী চক্র যদি আবার দেশেকে অস্থিতিশীল করতে চাই সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ঝাঁপিয়ে পড়তে হবে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন, সাবেক আমীর বীর মুক্তিযোদ্ধা ডা. নুরুল হক।

ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জবির সাবেক উপাচার্য ড. সাদেকা হালিম প্রসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ ও নৈতিক স্খলনজনিত অপরাধসহ বিভিন্ন অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (৩০ জুলাই) তাদের নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়।
১৮ ঘণ্টা আগে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে একটি হত্যা ও দুটি অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরীন হীমার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১৯ ঘণ্টা আগে
রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৯ ঘণ্টা আগে