প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা ও হত্যাচেষ্টার পৃথক দুই মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সাংসদ কাজী মনিরুল ইসলাম মনুসহ চারজনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
আজ বুধবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখান। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান।
গ্রেপ্তার অপর দুজন হলেন- সাবেক উপ-পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।
এদিন কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। এরপর যাত্রাবাড়ী থানার ফরিদ আহমেদ হত্যা মামলায় আসামি পলক ও মনুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মাহমুদুল হাসান। এ ছাড়া একই থানার আব্দুর রাজ্জাক হত্যা মামলায় আসামি আবুল হাসান ও শহিদুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. নাহিদ হোসেন খান। এরপর শুনানি শেষে আদালত তাদেরকে গ্রেপ্তার দেখান।
হত্যা মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানাধীন হানিফ ফ্লাইওভারের ওপরে ছাত্র জনতার সঙ্গে মিছিলে অবস্থান নেন ফরিদ আহমেদ। ঘটনার দিন আসামিদের ছোঁড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরের দিন সকাল পৌনে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পর গত ২৩ এপ্রিল রাজধানীর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।
হত্যাচেষ্টার মামলার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ী থানাধীন এলাকায় ভুক্তভোগী আব্দুর রাজ্জাক গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরবর্তী সময় দীর্ঘদিন চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন। ওই ঘটনায় গত ১৫ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলা করতে গেলে ভুক্তভোগী আদালতে যাওয়ার পরামর্শ দেন। গত ২৪ মার্চ সংশ্লিষ্ট আদালতে এসে তিনি মামলাটি দায়ের করেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, বিগত সরকারের সময় ‘পরিকল্পনা ছাড়াই’ আমদানি করা চিকিৎসা যন্ত্রপাতি প্যাকেটবন্দি অবস্থায় ভাঙারির দোকানে যাচ্ছে।
১৬ ঘণ্টা আগে
গত আড়াই মাস ধরে চালানো ‘বিশেষ অভিযানে’ ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। এর মধ্যে মাদক-সংক্রান্ত মামলাতেই গ্রেপ্তার হয়েছেন ২০ হাজারের বেশি। আজ সোমবার পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৭ ঘণ্টা আগে
গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন আজ সোমবার এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কবীর হোসেন।
১৭ ঘণ্টা আগে
তিনি বলেন, নকল ও ভেজাল ওষুধের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় দেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
১৭ ঘণ্টা আগে