মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্ট রামিসার বাবা, দ্রুত কার্যকরের দাবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ জুন ২০২৬, ১৩: ৩৮
রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। রায়ের প্রতিক্রিয়ায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন ।

রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেহীন এ রায় ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুল হান্নান মোল্লা বলেন, আদালতের রায়ে তিনি সন্তুষ্ট এবং ন্যায়বিচার পেয়েছেন বলে মনে করেন। এ সময় তিনি দ্রুত রায় কার্যকরেরও দাবি জানান।

রায় ঘোষণার আগে আসামিদের আদালতে হাজির করা হয়। বিচারক সকাল ১১টা ৫ মিনিটে রায় পাঠ শুরু করেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আসামিদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড এবং অর্থদণ্ডের আদেশ দেন।

আদালত বলেন, জরিমানার অর্থ আদায় করে তা ভুক্তভোগী পরিবারের কাছে হস্তান্তর করতে হবে। অর্থ পরিশোধে ব্যর্থ হলে জেলা প্রশাসনের মাধ্যমে দণ্ডিত ব্যক্তিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থ আদায়ের ব্যবস্থা নেওয়া হবে।

রায় শুনতে আদালতে উপস্থিত ছিলেন মামলার বাদী ও নিহত রামিসার বাবা। তিনি শুরু থেকেই আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছিলেন।

গত বৃহস্পতিবার মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়। অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ, আত্মপক্ষ সমর্থন এবং যুক্তিতর্ক শেষে আদালত রায়ের জন্য ৭ জুন দিন নির্ধারণ করেছিলেন। বিচারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, শিশু ধর্ষণ ও হত্যা মামলায় মাত্র চার কার্যদিবসে বিচারকাজ সম্পন্ন হওয়া দেশের বিচারব্যবস্থায় একটি বিরল ঘটনা।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৩ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৩ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে
Advertisement