প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানী ঢাকার মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যা মামলার প্রধান আসামি গৃহকর্মী আয়েশা আক্তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে এ মামলায় তার স্বামী রাব্বিও স্বীকারোক্তি দিয়েছিলেন।
ছয় দিনের রিমান্ড শেষে বুধবার (১৭ ডিসেম্বর) আয়েশাকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) সহিদুল ওসমান মাসুম।
এ সময় আয়েশা জবানবন্দি দিতে সম্মত হলে তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলাম জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি শেষে আয়েশাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে গত ১০ ডিসেম্বর আয়েশা ও তার স্বামী রাব্বিকে ঝালকাঠির নলছিটি উপজেলায় ফুফু শাশুড়ির বাড়ি থেকে গ্রেপ্তার ক পুলিশ। পরদিন রাব্বিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন ও আয়েশাকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে রোববার রাব্বি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গত ৮ ডিসেম্বর মোহাম্মদপুরের বাসায় ৪৮ বছর বয়সী লায়লা আফরোজ ও তার ১৫ বছর বয়সী মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে গলা কেটে খুন করা হয়। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যায়, ঘটনার আগে পরে কেবল গৃহকর্মী আয়েশাই ওই বাসায় ঢুকেছেন ও বের হয়েছেন। তবে বের হওয়ার সময় তার পরনে ছিল হত্যার শিকার নাফিসার স্কুলড্রেস।
এ ঘটনায় ওই দিন রাতেই মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন লায়লার স্বামী আজিজুল ইসলাম। দুই দিন পর আয়েশা ও তার স্বামীকে গ্রেপ্তারের খবর দেয় পুলিশ। জোড়া খুনের এ ঘটনায় আগামী ১৩ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। এর মধ্যে ৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি ৮০৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
গতকাল (শুক্রবার) মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে এ কথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।
৭ ঘণ্টা আগে
বিএনপি সরকার গঠন করার চার মাস পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল রোববার মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর এই বিদেশ সফর। সেখান থেকে তিনি যাবেন চীনে। চীন সফর শেষে আগামী ২৬ জুন ঢাকায় ফিরবেন তিনি।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের নেতৃত্বে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় (পিইউ) সফর করেছে। গত মঙ্গলবার উপাচার্য কার্যালয়ের কমিটি রুমে প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কম
৯ ঘণ্টা আগে