মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১৭: ২৫
মেহজাবীন চৌধুরী। ফাইল ছবি

হুমকি ও ভয় দেখানোর অভিযোগে দায়ের করা মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার শুনানি শেষে মামলা থেকে তাদের অব্যাহতি দেন।

মেহজাবীনের আইনজীবী তুহিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করে জানান, হুমকি-ধমকি ও ভয় দেখানোর অভিযোগে করা এ মামলায় বিবাদীদের পক্ষে জবাব দাখিলের দিন ধার্য ছিল আজ। জবাব দাখিলের পর শুনানি গ্রহণ করে মামলা থেকে তাদের অব্যাহতির আদেশ দেন বিচারক।

মামলার বাদী আমিরুল ইসলাম শুনানিতে হাজির ছিলেন।

মামলার অভিযোগে বলা হয়েছিল, বাদীর (আমিরুল) সঙ্গে দীর্ঘদিনের পরিচয় মেহজাবীনের। সেই সূত্রে মেহজাবীনের নতুন পারিবারিক ব্যবসার অংশীদার হিসেবে যুক্ত হতে ২৭ লাখ টাকা দেন তিনি। এরপর মেহজাবীন ও তার ভাই দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ নেননি। ব্যবসায়িক কার্যক্রম শুরু না করায় বাদী বিভিন্ন সময় টাকা চাইতে গেলে ‘আজ দেব, কাল দেব’ বলে আসামিরা সময় পার করতে থাকেন। গত বছরের ১১ ফেব্রুয়ারি পাওনা টাকা চাইতে গেলে মেহজাবীন ও আলিশান ১৬ মার্চ বাদীকে হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে যেতে বলেন। সেখানে গেলে মেহজাবীন, তার ভাইসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজন তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং মেরে ফেলার হুমকি দেন। তখন বাদী বিষয়টি সমাধানের জন্য ভাটারা থানায় যান। থানা-পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়।

পরে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭ (৩) ধারায় বাদী হয়ে মামলা করেন আমিরুল ইসলাম।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কাতারে সড়ক দুর্ঘটনা, কানাইঘাটের ৫ প্রবাসী নিহত

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাসা থেকে বের হয়ে একসঙ্গে কর্মস্থলে যাচ্ছিলেন ওই পাঁচজন। পথেই তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

৬ ঘণ্টা আগে

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, বিচার বিভাগীয় তদন্ত চায় আসক

রোববার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। আসক বলেছে, রাষ্ট্রীয় হেফাজতে থাকা অবস্থায় একজন তরুণের মৃত্যু জনমনে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। তাই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

৭ ঘণ্টা আগে

১০০-ই থাকছে বিসিএস ভাইভার নম্বর

রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

৮ ঘণ্টা আগে

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

৯ ঘণ্টা আগে