প্রতিবেদক, রাজনীতি ডটকম

আদালতের কোনো রায় বা আদেশের বিরুদ্ধে যেকোনো ধরনের হরতাল বা ধর্মঘট ডাকাকে ডাকাকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এ ধরনের কোনো কর্মঘট বা হরতাল ডাকলে বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে নির্দেশও দিয়েছেন আদালত।
রোববার (১৩ সেপ্টেম্বর) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এক রায়ে এ আদেশ দেন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের আইনজীবী মনজিল মোরসেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আদালত রায়ে বলেন, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী আদালতের রায় সবার জন্য বাধ্যতামূলক। সে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। কিন্তু রায়ের বিরুদ্ধে হরতাল বা ধর্মঘট আহ্বান করা অবৈধ ও সংবিধান পরিপন্থি।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১১ সালের আগস্টে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ডিলাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষে একটি গাড়ির আরোহী তারেক মাসুদ, মিশুক মনিরসহ পাঁচজন নিহত হন। ওই দুর্ঘটনায় বাসচালকের বিরুদ্ধে মামলা হলে ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ড্রাইভারকে সাজা দেন।
এ সাজার বিরুদ্ধে পরিবহন ধর্মঘট ও হরতাল করেন বাস মালিক ও শ্রমিকরা। পরে জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট দায়ের করে।
ওই রিটের শুনানি নিয়ে ২০১৭ সালের ১ মার্চ আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট বা হরতাল আহবান কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্টের একটি বেঞ্চ। আদালত এক অন্তর্বর্তীকালীন আদেশে ২৪ ঘণ্টার মধ্যে ধর্মঘট বা হরতাল প্রত্যাহার করার নির্দেশ দেন এবং গাড়ি চলাচলের ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে পরের দিন পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়।
ওই রুলের শুনানি শেষে রোববার আদালত রুলটি যথাযথ ঘোষণা করে রায় দিলেন। রায়ে আদালত, আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে ধর্মঘট বা হরতাল ডাকলে স্বরাষ্ট্র সচিব, বিআরটিএ, বিআরটিসিকে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং ফৌজদারি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।
শুনানিতে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী যেকোনো রায় ও নির্দেশনা মানতে সব কর্তৃপক্ষ বাধ্য। কিন্তু দুর্ঘটনার কারণে চালককে সাজা দেওয়ার পরিপ্রেক্ষিতে মালিকরা পরিবহন ধর্মঘট ডেকে আদালতের আদেশের প্রতি অশ্রদ্ধা দেখিয়েছেন। শুধু তাই নয়, সব নাগরিকের চলাচলের স্বাধীনতা যেটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত, পরিবহন ধর্মঘটের কারণে তা বাধাগ্রস্ত হয়েছে এবং হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে।

মানবতাবিরোধী অপরাধের মামলার কোনও সাক্ষীকে হুমকি বা ভয়ভীতি দেখিয়ে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
৬ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে এসব অর্থ পাচার করে সম্পদ কেনা ও ব্যবসায় বিনিয়োগের অভিযো
৬ ঘণ্টা আগে
ফেনীতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দেড় ঘণ্টা পাঠদান বন্ধ রেখে স্মরণসভা করেছে বিএনপি। পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা মো. হারুনুর রশিদের স্মরণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
৭ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ভারতের আদানির বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে আবার উৎপাদন শুরু হয়েছে। রোববার ভোরে ইউনিটটি চালু করার পর দুপুর ২টা নাগাদ বাংলাদেশে ২৯০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
৮ ঘণ্টা আগে