প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন এ আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখাতে আবেদন করে পুলিশ। সোমবার (২ মার্চ) সেই আবেদন মঞ্জুর করেন আদালত।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘এ মামলায় পুলিশের তদন্ত কর্মকর্তা যৌক্তিক কোনো কিছু আদালতে উপস্থাপন করতে পারেননি। তারপরও আদালত তাকে জামিন দেননি।’
তিনি আরও বলেন, ‘মনগড়াভাবে আইভীকে হয়রানি করার জন্য এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলার মধ্য দিয়ে জাতির কাছে ম্যাসেজ যায় যে, এখনো দেশে মিথ্যা মামলা দিয়ে হয়রানি হয় এবং দেশে আইনের শাসন নেই।’
এর আগে ৯ মাস ধরে কারাবন্দি আইভীকে সেলিম মণ্ডল হত্যা মামলায় গ্রেপ্তার দেখাতে ২৬ ফেব্রুয়ারি আদালতে আবেদন করে পুলিশ। ওই দিন আগের পাঁচটি মামলায় হাইকোর্ট আইভীকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়।
গত বছরের জুনে বিস্ফোরক আইনে সিদ্ধিরগঞ্জ থানায় করা সেলিম হত্যা মামলার এজাহারে আসামির তালিকায় আইভীর নাম না থাকলেও ‘তদন্তে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়ায়’ গ্রেপ্তার দেখাতে আবেদন করেছিল পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই আন্দোলনকারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বহুতল ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ভবনের তৃতীয় তলায় ডাচ্-বাংলা ব্যাংকের শিমরাইল শাখার অভ্যন্তরীণ সজ্জার কাজ করতে থাকা তিন কর্মী পুড়ে মারা যান। তিন দিন পর ভবনটি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতদের একজন ছিলেন সেলিম মণ্ডল (২৯)। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর চরজগন্নাথপুর গ্রামে। সেলিম মণ্ডলের মৃত্যুর ১০ মাস পর গত বছরের ৬ জুন তার বাবা ওয়াজেদ আলী হত্যা মামলাটি দায়ের করেন।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৮ অগাস্ট তৎকালীন অন্তর্বর্তী সরকার সেলিনা হায়াৎ আইভীকে নাসিক মেয়রের পদ থেকে অপসারণ করে। গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের বাসা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার করে পুলিশ।
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নারায়ণগঞ্জ জেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি আইভী দেশের প্রথম নির্বাচিত নারী মেয়র। তিনি পরপর তিনবার নাসিকের মেয়র নির্বাচিত হয়েছিলেন।

বাংলাদেশ পুলিশের ১৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি-পদায়নের কথা জানানো হয়।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে বাংলা কিউআর-এর ব্যবহার বাড়ানো, আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণ এবং প্রযুক্তি ও শিল্প খাতে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব
৮ ঘণ্টা আগে
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর ত
৯ ঘণ্টা আগে
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কৌঁসুলি তরিকুল ইসলাম।
৯ ঘণ্টা আগে