প্রতিবেদক, রাজনীতি ডটকম

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভুঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে বালিয়াড়িতে নির্মাণকাজ নিয়ে দায়ের করা আদালত অবমাননার মামলাটি আট সপ্তাহের জন্য মুলতবি করেছেন আদালত।
আদালত অবমাননার আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) পক্ষে ছিলেন অ্যাডভোকেট মিনহাজুল হক চৌধুরী এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
আইনজীবী মনজিল মোরসেদ জানান, কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকে কেন্দ্র করে কক্সবাজারের জেলা প্রশাসক ও প্রকল্প পরিচালকেরাসহ চারজনের বিরুদ্ধে আদালতের রায় অমান্যের অভিযোগ ওঠে।
এ ঘটনায় দায়ের করা আদালত অবমাননার আবেদন এবং বেলার করা রিট পিটিশনের শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেছেন বলে জানান তিনি।
বালিয়াড়িতে নির্মাণকাজের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) আদালত অবমাননার মামলা করে। অন্যদিকে প্রকল্পের কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে রিট পিটিশন করে বেলা।
এর আগে কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি সংরক্ষণে জনস্বার্থে করা একটি রিটের শুনানি শেষে ২০১১ সালে হাইকোর্ট রায় দেন। ওই রায়ে সমুদ্র সৈকতের প্রাকৃতিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখা এবং বালিয়াড়িতে নির্মিত সব স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছিল।
আদালতের নির্দেশনা অনুযায়ী এর আগে দুই দফায় বালিয়াড়িতে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।
তবে সেই রায়ের পরও কক্সবাজার পৌরসভা বালিয়াড়ির ভেতর দিয়ে সড়ক নির্মাণের একটি প্রকল্প গ্রহণ করে বলে জানান আইনজীবী মনজিল মোরসেদ।

চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিল, ইস্যুকরণ এবং দাখিলকৃত আবেদনগুলো নিষ্পত্তি করার জন্য নির্বাচন কমিশন সময় নির্ধারণ করেছে।
২ ঘণ্টা আগে
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৩ ঘণ্টা আগে
গত ১১ মার্চ নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ তাঁকে সিঙ্গাপুর এবং পরে পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হয়।
৪ ঘণ্টা আগে
প্রতারণার একটি মামলায় সাজাপ্রাপ্ত বিদিশাকে গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ঢাকার গুলশানের অ্যারাবিকা কফি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।
৪ ঘণ্টা আগে