প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামানের (এপোলো) এবং লেখক ও কলামিস্ট এফ এম রাশেদুল হক মল্লিক মারুফের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলার আবেদন করেন তিনি।
এ সময় বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেন আদালত।
বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার তানভীর আহমেদ আল আমিন এ তথ্য জানান ।
মামলায় অভিযোগে বলা হয়, শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদে গত ১৮ ডিসেম্বর রাতে ঢাকাসহ সারা দেশে ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পরে। এই সুযোগে কিছু ব্যক্তি ১৯ ডিসেম্বর দিবাগত রাত্রে পতিত 'ফ্যাসিস্টের সহযোগী' আখ্যা দিয়ে ঢাকার কাওরান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে আক্রমন করলে এক দুঃখ্যজনক ও অনাকাঙিক্ষত পরিস্থিতির সৃষ্টি হয়। এই সুযোগকে কাজে লাগিয়ে আসামিরাসহ একটি সুযোগসন্ধানী মহল মাহমুদুর রহমান ও তার পত্রিকা আমার দেশ এর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে মিথ্যা সংবাদ পরিবেশন করে জনমনে বিভ্রান্তি ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এছাড়াও অবৈধ পন্থায় স্বার্থ হাসিলসহ তার সামাজিক মান সম্মান হানির কর্মকান্ডে লিপ্ত হয়। এরই পরিপ্রেক্ষিতে ১৯ ডিসেম্বর রাতে সাড়ে ১০ টার দিকে মারুফ মল্লিক আমার দেশ পত্রিকা ও সম্পাদককে জড়িয়ে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় আক্রমণের অংশীদার হিসাবে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উস্কানিমূলক, প্ররোচণামূলক, উদ্দেশ্যপ্রনোদিত ও মানহানিকর পোস্ট করে। মারুফ মল্লিকের সঙ্গে যোসসাজসে ওয়াহিদুজ্জামান (এপোলো) লেখা সমর্থণ করে যৌক্তিক প্রশ্ন উল্লেখ করে ফেসবুকে ছড়িয়ে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাসা থেকে বের হয়ে একসঙ্গে কর্মস্থলে যাচ্ছিলেন ওই পাঁচজন। পথেই তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।
৯ ঘণ্টা আগে
রোববার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। আসক বলেছে, রাষ্ট্রীয় হেফাজতে থাকা অবস্থায় একজন তরুণের মৃত্যু জনমনে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। তাই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
৯ ঘণ্টা আগে
রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
১০ ঘণ্টা আগে
রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
১১ ঘণ্টা আগে