প্রতিবেদক, রাজনীতি ডটকম

কুমিল্লার গোমতী নদীর দুই তীরে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা ছয় মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই নদীর তীরে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
এক রিটের শুনানি নিয়ে রোববার (৩ আগস্ট) দুপুরে বিচারপতি মজিবুর রহমান ও বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
নদী ও পরিবেশ আন্দোলন কর্মী আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া গোমতী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা চেয়ে রিট করেছিলেন। রিটকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তাকে সহায়তা করেন আইনজীবী সঞ্জয় মণ্ডল ও নাছরিন সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মহসিন কবির।
আদালতের আদেশের বরাতে একলাছ উদ্দিন বলেন, জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডসহ অন্যান্য সরকারি দপ্তরকে আগামী ছয় মাসের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন উচ্চ আদালত।
এ ছাড়া হাইকোর্ট রায়ে পানি উন্নয়ন বোর্ডকে তিন মাসের মধ্যে নদী ড্রেজিংয়ের প্রস্তাবের বিষয়েও সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী মনজিল মোরসেদ।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন বলছে, আদেশের কথা শুনলেও তারা এখনো আদালতের আদেশ হাতে পায়নি। আদেশ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার বলেন, নদীর দুই তীরে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। এগুলো উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ব্যয় বাজেট পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে। তবে এরই মধ্যে গোমতীর দুই তীরে সদর উপজেলার অংশের বিভিন্ন অবৈধ স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানান তিনি।

আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) সতর্ক করেছে, বাংলাদেশসহ ছয়টি দেশ ভয়াবহ বন্যা, খরা ও রোগব্যাধির উচ্চ ঝুঁকিতে রয়েছে। এমন সময় এই সতর্কতা এল, যখন এসব দেশের অনেকগুলোই আগে থেকেই মানবিক সংকট, খাদ্যনিরাপত্তাহীনতা ও জলবায়ুজনিত দুর্যোগের সঙ্গে লড়াই করছে।
২ ঘণ্টা আগে
তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২ ঘণ্টা আগে
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, এদিন বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে এবং সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এর ফলে ওইসব এলাকার সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। শাহবাগ, সায়েন্সল্যাব মোড় ছাড়াও মিরপুর এলাকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
৩ ঘণ্টা আগে
এই রাষ্ট্রীয় সফরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেইসঙ্গে আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমব
৩ ঘণ্টা আগে