প্রতিবেদক, রাজনীতি ডটকম

কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য মো. মুজিবুল হকের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে বলা হয়, মুজিবুল হকের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার সুষ্ঠু তদন্তে তার শুরু থেকে ২০২৪–২৫ করবর্ষ পর্যন্ত জমা রাখা আয়কর রিটার্ন, কর নির্ধারণী আদেশ ও সংশ্লিষ্ট সব নথি জব্দ প্রয়োজন। আয়কর আইন, ২০২৩–এর ৩০৯(৩)(ক) ধারায় এসব নথি জব্দে আদালতের অনুমতি বাধ্যতামূলক হওয়ায় দুদক আদালতের অনুমতির আবেদন করে।
মামলার নথি অনুযায়ী, সাবেক এমপি মুজিবুল হক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পরস্পর যোগসাজশে সাত কোটি ৩৯ লাখ টাকা–অধিক জ্ঞাত–আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মুখে রয়েছেন। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা–১ গত ১৮ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করে।
শুনানি শেষে আদালত তার টিআইএন নম্বর ৩২৫১০৩১০৩১–এর অধীন কর সার্কেল–০২ (কোম্পানিজ), কর অঞ্চল–কুমিল্লায় সংরক্ষিত সব নথি জব্দের নির্দেশ দেন। পাশাপাশি এসব নথির একটি সত্যায়িত কপি সংগ্রহ করে তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। আদেশের অনুলিপি কর কমিশনার, কর অঞ্চল–কুমিল্লা এবং উপ–কর কমিশনার, কর সার্কেল–০২ (কোম্পানিজ)–এর কাছেও পাঠাতে বলা হয়েছে।

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার রায় জানা যাবে আগামী ৩০ জুন (মঙ্গলবার)।
৩ ঘণ্টা আগে
লালগালিচায় তারেক রহমান ও জুবাইদা রহমানকে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার দেয়। এ সময়ে মালয়েশিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড পরিদর্শন করেন।
৫ ঘণ্টা আগে
প্রবাসীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের কী দাবি আছে সেটা থেকে বেরিয়ে আসুন আমরা চিন্তা করি, আমাদের কী কর্তব্য আছে। আপনাদের প্রতি দেশবাসীর পক্ষ থেকে একটি অনুরোধ থাকবে— আসুন, আজ থেকে আমরা চিন্তা করি, আমরা কী করতে পারি দেশের জন্য। এটাই হোক আমাদের আজকের চিন্তা— আপনাদের কাছে এই আশা রাখছি।
৬ ঘণ্টা আগে
সেলিমা আহমাদ দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমাদের সহধর্মিণী। এই দম্পতির দুই সন্তান আব্দুল মুসাব্বির আহমেদ নিটল ও আবদুল মারিব আহমেদ নিলয়ের নামেই নিটল-নিলয় গ্রুপের নাম রাখা হয়।
১৭ ঘণ্টা আগে