জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ

শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য আজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই অভ্যুত্থানের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে আজ সোমবার (৪ আগস্ট)।

এ দিন সকাল সাড়ে ৯টায় এ মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। তিনি বর্তমানে মামলায় রাজসাক্ষী হিসেবে রয়েছেন।

এর আগে গতকাল রোববার (৩ আগস্ট) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে এ মামলার বিচারকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এ দিন ট্রাইব্যুনালে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে এক চোখ, নাক ও মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া মাইক্রোবাসচালক খোকন চন্দ্র বর্মণ।

মামলার এই সাক্ষী ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে বলেন, ‘যারা হাজার হাজার মানুষকে মারল সেই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, কাউয়া কাদের (ওবায়দুল কাদের), পুলিশের সাবেক প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও শামীম ওসমানের বিচার চাই। তারা দায়ী, তাদের বিচার চাই।’

পরে খোকন চন্দ্র বর্মণকে জেরা করেন পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানে কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন।

এর আগে গত ১০ জুলাই শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, উসকানি, প্ররোচনা, রংপুরে আবু সাঈদকে হত্যা, চাঁনখারপুলে ছয় শিক্ষার্থী হত্যা ও আশুলিয়ায় একজন জীবিত ব্যক্তিসহ ছয়জনের মরদেহ পুড়িয়ে মারার অভিযোগ আনা হয়েছে।

এর আগে গত ১ জুন মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। আদালতের সেদিনের কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এল নিনো: বন্যা-খরা ও রোগের চরম ঝুঁকিতে বাংলাদেশসহ ৬ দেশ

আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) সতর্ক করেছে, বাংলাদেশসহ ছয়টি দেশ ভয়াবহ বন্যা, খরা ও রোগব্যাধির উচ্চ ঝুঁকিতে রয়েছে। এমন সময় এই সতর্কতা এল, যখন এসব দেশের অনেকগুলোই আগে থেকেই মানবিক সংকট, খাদ্যনিরাপত্তাহীনতা ও জলবায়ুজনিত দুর্যোগের সঙ্গে লড়াই করছে।

২ ঘণ্টা আগে

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, এদিন বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে এবং সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এর ফলে ওইসব এলাকার সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। শাহবাগ, সায়েন্সল্যাব মোড় ছাড়াও মিরপুর এলাকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

৩ ঘণ্টা আগে

কাতারের সাবেক আমিরের প্রয়াণ: সমবেদনা জানাতে ঢাকা ছাড়লেন স্পিকার

এই রাষ্ট্রীয় সফরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেইসঙ্গে আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমব

৩ ঘণ্টা আগে