৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হাইকোর্ট ভবন। ফাইল ছবি

আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠেয় ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট করা হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) এনামুল হকসহ চার চাকরিপ্রার্থী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন।

আবেদনকারীদের আইনজীবী নাজমুস সাকিব রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য শিগগিরই রিটটি উত্থাপন করা হবে।’

জনপ্রশাসন সচিব, পিএসসির চেয়ারম্যান, সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক এবং প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) বিবাদী করা হয়েছে এই রিটে।

রিটের আবেদনে দেখা যায়, ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ৫০তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা স্থগিতের জন্য ২০ জানুয়ারি রিপ্রেজেন্টেশন (স্মারকলিপি) নিষ্পত্তিতে নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ব বর্হিভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।

রুল হলে তা নিষ্পত্তির জন্য থাকা অবস্থায় গত ২৬ নভেম্বর যে সার্কুলার দিয়ে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ৩০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে, তা স্থগিত চাওয়া হয়েছে। এ ছাড়া রিটে ৩০ জানুয়ারির ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পিছিয়ে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্ধারণে নির্দেশনা চাওয়া হয়েছে।

এর আগে গত ২০ জানুয়ারি গণভোটের প্রচার চালানোর জন্য নির্বাচনকালীন সব পরীক্ষা স্থগিত করার দাবিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি দিয়েছিলেন এনামুল হকসহ একদল চাকরিপ্রার্থী। এতে ফল না পেয়ে চার প্রার্থী আজ হাইকোর্টে রিট করলেন।

উল্লেখ্য, ৫০তম বিসিএসে আবেদন জমা পড়েছে ২ লাখ ৯০ হাজার ৯৫১টি। ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের মধ্যে সর্বোচ্চ ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া প্রশাসনে ২০০ জন ও পুলিশে ১১৭ জন নিয়োগ পাবেন। নন-ক্যাডারের ৩৯৫টি পদের মধ্যে নবম গ্রেডে রয়েছে ৭১টি পদ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৬ ঘণ্টা আগে

আমাকে ফাঁসি দিয়ে দেন— হাজতখানায় নেওয়ার সময় লতিফ সিদ্দিকী

এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা

৭ ঘণ্টা আগে

গবেষণা প্রতিবেদন প্রকাশে সুস্পষ্ট আইন বা নীতিমালা চান শিল্পখাতের প্রতিনিধিরা

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা

৭ ঘণ্টা আগে

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।

৮ ঘণ্টা আগে