বাঁধ খুলে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান ভারতের: নাহিদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। ফাইল ছবি

সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ি জেলা ভারি বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে বন্যাকবলিত হয়ে পড়েছে। ভারত কোনো ধরনের আলোচনা ছাড়াই বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

বন্যাদুর্গতদের সহায়তায় পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ৬টায় মতিঝিলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ দাবি করেন।

এ অবস্থায় বন্যাদুর্গতদের সহায়তায় নিজ নিজ অবস্থান থেকে নেমে পড়ার আহ্বান জানিয়েছেন নাহিদ বলেন, জাতির ক্রান্তিলগ্নে আপনারা নিজ নিজ অবস্থান থেকে নেমে পড়ুন। সব বাহিনী উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করুন। আপনাদের যেন আর নির্দেশনা দেওয়া না লাগে। শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সব শ্রেণির মানুষকে তিনি এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় বন্যাদুর্গত এলাকায় দ্রুত সরকারি-বেসরকারি স্পিড বোট পাঠানোসহ ৫ দফা দাবির বাস্তবায়ন না হলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয় থেকে যাবেন না বলে জানান তথ্য উপদেষ্টা।

এদিকে দুর্গত এলাকাগুলোতে প্রয়োজনীয় সহযোগিতা না করার অভিযোগে পাঁচ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোর ৪টায় মতিঝিলে বিআইডব্লিউটিএ কার্যালয়ের সামনে অবস্থান করেন। এক ঘণ্টা অবস্থানের পর শিক্ষার্থীদের তোপের মুখে চেয়ারম্যান একজন প্রতিনিধি পাঠান। এ সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এসে নৌ-পরিবহণ কন্ট্রোল অফিসের কার্যক্রম বন্ধ পেয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং জবাবদিহি নিশ্চিতের কথা জানান। পরে শিক্ষার্থীরা সাড়ে ৬টার দিকে অবস্থান ছেড়ে দেন।

কর্তৃপক্ষকে উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, অনতিবিলম্বে সরকারি-বেসরকারি সকল বোট দুর্গত এলাকায় নিয়োজিত করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আহ্বান করে বলুন প্রধান উপদেষ্টা থেকে নির্দেশ আছে। এক ঘণ্টার মধ্যে কন্ট্রোল রুম চালু করুন। জাতীয় সংকটের সময় দায়িত্ব পালনে অবহেলা করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

নাহিদ বলেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র কোনো ধরনের আলোচনা ছাড়াই বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশের বিপক্ষে যদি কোনো রাষ্ট্র দাঁড়ায় তাহলে বাংলাদেশের ছাত্র-জনতা রুখে দেবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কার্যালয় থেকে যাবেন না বলেও শিক্ষার্থীদের নিশ্চয়তা দেন তিনি।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত আহমেদ। দাবিসমূহ:

১. সরকারি-বেসরকারি যত স্পিড বোট আছে এই মুহূর্তে বন্যা কবলিত স্থানে পাঠাতে হবে।

২. ছোট ছোট লঞ্চ বিভিন্ন পোর্টে যেগুলো আছে খুব দ্রুতই বন্যাকবলিত এলাকায় পাঠাতে হবে।

৩.বন্যায় উদ্ধার কাজে নিয়োজিত সব যানবাহনকে কর্তৃপক্ষ থেকে জরুরিভাবে জ্বালানি সরবরাহ করতে হবে।

৪. সব বেসরকারি ট্রলার ও স্পিড বোটকে এই ক্রান্তিলগ্নে ফ্রি করে দিতে হবে।

৫. যতদিন এই দূর্যোগ অবস্থা বিরাজমান থাকবে ততদিন ২৪ ঘণ্টাই কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রণ করতে হবে এবং প্রতিটি এলাকায় প্রতিনিধি পাঠাতে হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাজধানীতে লরির ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী পথচারী হারুন অর রশিদ ও মোহাম্মদ আনোয়ার জানান, দ্রুতগতির লরিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাসহ কয়েকটি যানবাহনকে চাপা দেয়। এতে জামান, রিয়াদ ও পথচারী রিপন রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন।

১ ঘণ্টা আগে

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি

অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন গত বৃহস্পতিবার (৬ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে। রাষ্ট্রপতি নির্বাচনের পর প্রধানমন্ত্রীর অনুমতি প্রাপ্তির পরিপ্রেক্ষিতে নির্ধারিত দিন, তারিখ, সময় ও স্থানে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। শপথ গ্রহণ অনুষ্ঠান যথাযথ মর্যাদায় সুচারু ও

১২ ঘণ্টা আগে

৯৭তমবার পেছাল রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এবার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন নির্ধারণ করে দিয়েছেন আদালত। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তারিখ ৯৭ বার পেছাল।

১২ ঘণ্টা আগে

সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন

রোববার (৯ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।

১৬ ঘণ্টা আগে