কারিগরি ত্রুটিতে থমকে আছে জকসুর ভোট গণনা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০২: ৩৮
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

কারিগরি (যান্ত্রিক) ত্রুটির কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা থমকে আছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটের দিকে ভোট গণনার স্থান কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে নির্বাচন কমিশনার আনিসুর রহমান ভোট গণনা স্থগিতের ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমরা টেকনিক্যাল কারণে ভোট গণনা বন্ধ রেখেছি। আপনারা জানেন, প্রথম থেকেই আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছি। ভোটের গণনায় হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছতা এবং এটা নিশ্চিত করার জন্য আমরা দুটি মেশিন এখানে নিয়ে এসেছি। দুটি কোম্পানির।’

তিনি আরও বলেন, ‘এই উদ্ভূত পরিস্থিতিতে আমাদের যারা ভিপি ক্যান্ডিডেট আছেন এবং জিএস ক্যান্ডিডেট আছেন, উভয় প্যানেল এবং স্বতন্ত্র ভিপি ও জিএস ক্যান্ডিডেট, আপনাদের সঙ্গে আমরা বসব। আপনারা দয়া করে আমাদের সঙ্গে একটু শিক্ষক সমিতির লাউঞ্জে বসবেন। এরপর আমরা সিদ্ধান্ত নেব।’ পরে তিনি প্রার্থীদের সঙ্গে আলোচনায় বসার জায়গাটিকে সংশোধন করে উপাচার্যের কনফারেন্স রুমের কথা বলেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্সগুলো বিকেল ৫টায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে (বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়াম) নেওয়া হয়। মাগরিবের নামাজের পর গণনা শুরু হলে দেখা যায়, ব্যবহৃত দুটি মেশিনে একই পদের বিপরীতে আলাদা আলাদা ফলাফল প্রদর্শিত হচ্ছে।

রাত ৯টার দিকে নির্বাচন কমিশনার শহীদুল ইসলাম জানান, দুটি মেশিনে দুই রকম ফলাফল দিচ্ছে। দুটি মেশিনে যেন অভিন্ন রেজাল্ট আসে, সে চেষ্টা করা হচ্ছে। এরপর তিন ঘণ্টা চেষ্টা করেও এই কারিগরি সমস্যার সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত গণনা স্থগিতের সিদ্ধান্ত নেয় কমিশন।

মঙ্গলবার সকাল ৯টায় শুরু হয়ে বেলা তিনটা পর্যন্ত জকসু ও হল সংসদ নির্বাচনের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ হয়। নির্ধারিত সময়ের পরেও বেশ কয়েকটি বিভাগের কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়, তাদেরও ভোট নেওয়া হয়েছে। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৬৫ জন, ভোট পড়েছে প্রায় ৬৫ শতাংশ।

নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের জন্য ২১টি পদে ১৫৭ জন এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের সংসদের ১৩টি পদে ৩৩ জনসহ মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় সংসদে ভিপি (সহসভাপতি) পদে লড়ছেন ১২ জন প্রার্থী, জিএস (সাধারণ সম্পাদক) পদে ৯ জন আর এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে লড়ছেন ৮ জন।

প্রার্থীরা অংশ নিয়েছেন মোট চারটি প্যানেলে— ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, বাম জোট–সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ এবং জাতীয় ছাত্রশক্তি–সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ জবিয়ান’। এ ছাড়া স্বতন্ত্রভাবেও নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী অংশ নিয়েছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জুলাইয়ে ৫৫ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস

অন্তত ২১ জন সাংবাদিক আহত হয়েছেন, ৯ জন লাঞ্ছনার শিকার হয়েছেন এবং ৮ জনকে হুমকি দেওয়া হয়েছে। এ ছাড়া ৩ জন সাংবাদিককে আটক করা হয়েছে এবং ৮টি মামলায় ১৪ জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় গুম আইনের খসড়া অনুমোদন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

অনুমোদিত খসড়ায় গুমের অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। আর গুমের ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটলে, মরদেহ উদ্ধার হলে অথবা গুম হওয়ার পাঁচ বছর পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে অপরাধীর জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ এক কোটি

১৫ ঘণ্টা আগে

বিল নিয়ে মিথ্যা তথ্য ছড়ালে আইনি ব্যবস্থা: বিদ্যুৎ বিভাগ

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

১৬ ঘণ্টা আগে

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পেলেন অভিনেতা আলভী

জামিন চেয়ে করা আবেদনের প্রাথমিক শুনানির পর আদালত রুল জারি করেছিলেন। পরে চূড়ান্ত শুনানি শেষে সেই রুল যথাযথ ঘোষণা করে জাহের আলভীকে জামিন দেওয়া হয়।

১৯ ঘণ্টা আগে